২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তসলিমা নাসরিনের নাটক নিষিদ্ধ করলেন মমতা

অনলাইন ডেস্ক : নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বিতর্কিত নাটক ‘লজ্জা’ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন এই লেখক নিজেই।

যেখানে তসলিমা লিখেছেন, মমতা ব্যানার্জি আজ আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। গোবরডাঙ্গায় আর হুগলির পাণ্ডুয়ার নাট্যউৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। দু’মাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাট্যউৎসবের। আর আজ, বলা নেই কওয়া নেই হঠাৎ মমতা ব্যানার্জির পুলিশ এসে জানিয়ে দিল, সব নাটক মঞ্চস্থ হবে, শুধু লজ্জা ছাড়া।

তসলিমা নাসরিন উল্লেখ করেন, নবপল্লী নাট্যসংস্থা দিল্লিতে তিনবার নাটকটি মঞ্চস্থ করেছে। তিনবারই প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল।

আরও পড়ুনঃ   মিস ইউনিভার্স প্রতিযোগিতা, সবচেয়ে বেশি ভোটে এগিয়ে বাংলাদেশের মিথিলা

এই লেখক বলেন, পুলিশ জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাবে। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা আমার মেগাসিরিয়াল ‘দুঃসহবাস’ , যেটি টেলিভিশনে আকাশ ৮ চ্যানেল থেকে সম্প্রচার করার কথা ছিল, সেটি বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার। লজ্জার ঘটনা বাংলাদেশের। কী কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাঁধাবে, আমার বোধগম্য নয়।

এরপর তসলিমা বলেন, মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে আমাকে এক সময় পশ্চিমবঙ্গ থেকেও বের করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ   আমির খানের সঙ্গে ঈদ উদযাপন করেছেন সাবেক স্ত্রী কিরণ?

সবশেষ এই লেখকের প্রশ্ন, যারা দাঙ্গা বাঁধাতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, শিল্প সাহিত্যকে নিষিদ্ধ করা হয় কেন? শিল্পী সাহিত্যিকের কন্ঠরোধ করা হয় কেন? এই প্রশ্নটি আর কত যুগ একা একা আমিই করে যাব? আর কারও দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার?

প্রসঙ্গত, তসলিমা নাসরিনের লেখা ‘লজ্জা’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় এই বইটি। সেই উপন্যাস থেকেই তৈরি করা হয়েছিল ‘লজ্জা’ নাটক। যেটিও নিষিদ্ধ ঘোষণা করল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১০

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১১

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১২

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৩

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

১৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

১৬

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১৭

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

১৮

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৯

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

২০

Design & Developed by: BD IT HOST