২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় পৃথক ডাকাতির অভিযোগে ৭ ডাকাত গ্রেফতার, ৪টি পিকআপ উদ্ধার

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুইটি ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, টাকা, মোবাইল ও চারটি ট্রাক উদ্ধার করে জব্দ করা হয় ।গত শনিবার রাতে পুলিশ ভাঙ্গা থানা, ঢাকা, কাশিয়ানী কোটালীপাড়া সহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ (২২ডিসেম্বর) বিকেলে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করে ডাকাতদেরকে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতার ডাকাতরা হল–ভাঙ্গা থানার এলাকার পারভেজ মুন্সি (২৭), শরীয়তপুরের আরাফাত হোসেন(২৬) কাশিয়ানী থানার সোহেল কাজী ও (২৩) জুয়েল কাজী(২২), কোটালীপাড়া থানার মিন্টু শেখ (৫৫) ও মোঃ সাগর( ২৫)।

ডাকাতি মামলা বাদি মোঃ নজরুল ইসলাম বলেন, গত ১লা নভেম্বর তারিখে যশোর থেকে তিনটি গাভী সহ একটা বাছুর গরু নিয়ে ৭লাখ টাকায় কিনে ভাঙ্গার পুকুরিয়া নিজ বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার ফরিদপুর -বরিশাল মহাসড়কের মাধবপুর নামক এলাকায় পৌঁছলে ডাকাতরা একটি পিকআপ দিয়ে ব্যারিকেট দেয়।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর লড়াই

এ সময় ডাকাতেরা অস্ত্র মুখে জিম্মি করে চারটি গরু সহ আমাদের পেকাপ নিয়ে পালিয়ে যায়। আমাদের অন্য একটা পিকআপে তুলে পদ্মা সেতু টোল প্লাজার নিকট হাত-পা বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায়।এ ঘটনায় আমি ভাঙ্গা থানা একটি ডাকাতি মামলা করি।

আরেকটি ডাকাতি মামলার বাদি আজিজ মৃর্দা বলেন, আমি গত ৪ নভেম্বর রাত ৩টার সময় ১০ মন পাঙ্গাস মাছ নিয়ে ভাঙ্গা আড়তে বিক্রির উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার ফরিদপুর ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলা চুমুরদী নামক স্থানে পৌঁছলে একটি পিকআপ গাড়ি দিয়ে আমাদের ব্যারিকেট দেয়। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের চেকআপে তুলে দিয়ে মোকশেদপুর সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় আমি ভাঙ্গা থানায় মামলা করি।

আরও পড়ুনঃ   দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, ফরিদপুর -বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধুপপুর ও চুমুরদী এলাকায় পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর আমরা ডাকাতদের ধরতে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছি। অবশেষে শনিবার রাতে ভাঙ্গা, ঢাকা, কাশিয়ানী, কোটালীপাড়া ও শরীয়তপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ সময় ডাকাতদের নিকট থেকে চারটি পিকাপ গাড়ি, দেশীয় অস্ত্র, টাকা, মোবাইল সহ বিভিন্ন মালামাল উদ্ধার পূর্বক জব্দ করি। আটক ডাকাতদের বিরুদ্ধে ভাঙ্গা থানা পৃথক দুটি ডাকাতির মামলা হয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
আটক সাত ডাকাতের মধ্যে তিন ডাকাতকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST