২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পুলিশের অভিযানে ১২৫ লিটার চোলাই মদ উদ্ধার: গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও ১২৫ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মো: শফিকুল ইসলাম (৩৫) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২০ ডিসেম্বর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: মিজানুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি চোলাই মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   নগরীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি রাত ৮ টায় শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শফিকুলকে গ্রেপ্তার করে। এসময় একজন কৌশলে পালিয়ে যায়। আসামি শফিকুলের কাছ থেকে ৫ লিটার চোলাইমদ এবং পলাতক আসামির বাড়ি থেকে ১২০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তাঁরা দীর্ঘদিন যাবৎ চোলাই মদ বিক্রয় করে আসছে। পলাতক আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST