২০ মে ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৮

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ডিবি, আরএমপি। এ ঘটনায় জড়িত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ছিনতাইকৃত অটোরিক্সা, ব্যাটারি ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

এবিষয়ে আরএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো: গাজিউর রহমান, পিপিএম উপ-পুলিশ কমিশনার, (সিটিটিসি) ভারপ্রাপ্ত, অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপস্ অ্যান্ড প্রসিকিউশন) ও এডিসি (ক্রাইম অ্যান্ড অপস্ এবং মিডিয়া) জানায়, নিহত মামুনুর রশিদ প্রতিদিনের ন্যায় গত ২ মে ২০২৬ তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে তার অটোরিক্সা নিয়ে গ্যারেজ থেকে বের হন। পরবর্তীতে রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকাল আনুমানিক ৭টার দিকে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে দামকুড়া থানা পুলিশ ঘটনাস্থল জোতরাবোন উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ বাবুল (৬০) বাদী হয়ে দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীর উপর নির্মানাধীন বেইলী ব্রীজ পরিদর্শনে ড. মাওলানা কেরামত আলী

তদন্তে জানা যায়, দুর্বৃত্তরা অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে গত ২ মে ২০২৬ তারিখ কোর্ট স্টেশন হতে কাশিয়াডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে মামুনুর রশিদের অটোরিক্সা ভাড়া করে। কাশিয়াডাঙ্গা মোড়ে তারা একটি চায়ের দোকানে চায়ের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে মামুনুর রশিদকে খাওয়ায়। এর পর তারা সেখান হতে দামকুড়া থানার জোতরাবোন এলাকায় পৌঁছলে মামুনুর রশিদ জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন গ্রেপ্তারকৃত আসামিরা মামুনকে ফেলে দিয়ে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর থেকেই আরএমপি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ডিবি, আরএমপি’র একটি চৌকস টিম ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শাহ্ আলী মিয়া ও তার টিম গত ১৫ মে ২০২৬ তারিখ ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করেন। একই সঙ্গে ঘটনায় জড়িত ৪ জন আসামি মোঃ তানভীর রানা প্রান্ত (২২), পিতা-মোঃ মাসুদ রানা, সাং-হড়গ্রাম পূর্বপাড়া; মোঃ শামীম (৩৫), পিতা-মোঃ ইনসান, সাং-লক্ষীপুর ভাটাপাড়া; মোঃ রাব্বি (২০), পিতা-মোঃ জামাল, সাং-আলীগঞ্জ পূর্ব মোল্লাপাড়া; মোঃ নূর আলম (২৫), পিতা-মোঃ মোকলেস, সাং-ভাটাপাড়া, সর্ব থানা-রাজপাড়া, রাজশাহীগণকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

আরও পড়ুনঃ   রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৯ ও ২০ মে ২০২৬ তারিখ ধারাবাহিক অভিযান পরিচালনা করে মূল পরিকল্পনাকারীসহ আরও ৪ জন আসামি ওমর ফারুক বাবু (৪৩), পিতা-মৃত আব্দুল রশিদ, সাং-মোল্লাপাড়া, থানা-কাশিয়াডাঙ্গা; মোঃ সেলিম (৩৫), পিতা-রাজ্জাক, সাং-সুতাহাটি, থানা-রাজপাড়া, মোঃ সুজন (৩৬), পিতা-মৃত কালাম, সাং-মাসকাটাদিঘি,থানা- মতিহার; রাহেনুল হক (৪৫), পিতা-মৃত আইনুদ্দিন, সাং-খরিবোনা, থানা- বোয়লিয়া, মহানগর রাজশাহীগণকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিক্সা, অটোরিক্সার ৪ টি ব্যাটারি ও ব্যাটারি খোলার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম ডিসি ডিবিসহ কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST