১৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সম্পর্কে আছেন জেনেও প্রেম করতে চান কার্তিক, শুনে ক্ষেপলেন শ্রদ্ধা

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর কি প্রেম করছেন? বহুদিন ধরেই এই জল্পনা চলছে বি-টাউনে। কিছুদিন আগেই গুঞ্জন শোনা গিয়েছিল, রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে দাঁড়ি টেনেছেন অভিনেত্রী।

এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধার একটি পোস্টে ফের রাহুল মোদীর প্রসঙ্গ উঠে আসে। যেখানে স্পষ্টই বোঝা যায়, বর্তমানে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী।

তবুও সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রেম প্রসঙ্গে প্রশ্ন উঠতেই রেগে যেতে দেখা যায় শ্রদ্ধাকে। যেখানে জড়িয়ে আছে অভিনেতা কার্তিক আরিয়ানের নামও।

সাধারণত হাসিখুশি অবতারেই দেখা মেলে শ্রদ্ধার। বলিউডের মিষ্টি নায়িকা হিসেবেই পরিচিত তিনি। কিন্তু প্রয়োজনে প্রতিবাদ করতেও পিছপা হন না, তেমন রূপই যেন দেখালেন শ্রদ্ধা।

অনুষ্ঠানের সঞ্চালক অভিনেত্রীকে প্রশ্ন করেন, ‘আমরা কার্তিক আরিয়ানকে জিজ্ঞেস করেছিলাম, বলিউডের কোন অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চান? জবাবে তিনি চারজন অভিনেত্রীর নাম উল্লেখ করেন। তাদের মধ্যে আপনার নামও রয়েছে। কিন্তু কার্তিক এটাও বলেছেন, চারজনই নাকি সম্পর্কে রয়েছেন। তিনি কিন্তু সবটা বলেই দিয়েছেন। কথাটা কি সত্যি?’

আরও পড়ুনঃ   যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন

শ্রদ্ধার মুখে স্পষ্ট ধরা পড়ে অস্বস্তি। অভিনেত্রী পাল্টা প্রশ্ন রাখেন, এই অনুষ্ঠানের জন্য সঠিক প্রশ্ন এটি? প্রতিউত্তরে সেই সঞ্চালক ফের একই প্রশ্ন করেন।

শ্রদ্ধা তখন বলেন, ‘ওর (কার্তিক) যা বলার বলেছে। আমাকে জিজ্ঞেস করার মতো কোনও প্রশ্ন আপনার কাছে রয়েছে?’ এরপর সেই সঞ্চালক সরাসরি প্রশ্ন রাখেন, ‘আপনি কি কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন?’ শ্রদ্ধার পাল্টা জবাব, ‘আপনি নিশ্চিত, এই প্রশ্ন এই অনুষ্ঠানের জন্য সঠিক?’

আরও পড়ুনঃ   ১২ বছর পর শিলাজিতের সঙ্গে অসম বয়সী সম্পর্ক স্বস্তিকার

এরপর আর কথা বাড়াননি সঞ্চালক। কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বক্তব্যের জবাবে যেন কিছুটা অস্বস্তিই বোধ করেছেন এই অভিনেত্রী।

‘স্ত্রী ২’ ছবির প্রচারের সময় খবর ছড়ায়, রাহুলের সঙ্গে সম্পর্ক ভেঙেছে শ্রদ্ধার। কিন্তু কিছুদিন আগে শ্রদ্ধা তার ইনস্টাগ্রামে মুম্বাইয়ের বিখ্যাত খাবার বড়া পাওয়ের ছবি পোস্ট করেন। সেখানে চর্চিত প্রেমিক রাহুল মোদীকে নিয়ে রসিকতা করেন অভিনেত্রী।

বলে রাখা ভালো, খানিক আবদারের সুরেই নায়িকা লেখেন, বড়া পাও-এর জন্য আমি তোমাকে যে কোনও সময় ধমক দিতে পারি।

ছবিতে দেখা যাচ্ছে, মধ্যরাতে গাড়ি চড়ে কোথাও যাচ্ছেন শ্রদ্ধা, হাতে ধরা বড়া পাও। এই পোস্টের সঙ্গে নেপথ্যে আশা ভোঁসলের গাওয়া গান ‘তু তু হ্যায় ওয়াহি’ জুড়ে দেন অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

১১

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

১৩

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৫

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

১৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৭

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৮

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

১৯

নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST