১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিঁথিতে সিঁদুর, পরীর লাবণ্য রূপে বড় চমক!

অনলাইন ডেস্ক : প্রায় এক দশক ধরে ঢালিউড দাপিয়ে বেড়ানোর পর টালিউডে পা রেখেছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। মূলত, ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলেছে নায়িকার। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এবার সামনে এল সিনেমায় পরীমণির লুক; যেখানে পরীর চরিত্রের নাম লাবণ্য।

সম্প্রতি পরীমণি তার ফেসবুক পেজে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে পরীকে মূলত ছবির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে।

আরও পড়ুনঃ   কালো মনোকিনিতে মুগ্ধতা ছড়ালেন সন্দীপ্তা

সেই পোস্টারের ক্যাপশনে পরী লেখেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’

পরীর এমন লুক দেখে তার ভক্তরা খুব খুশি, সেটা পোস্টের নিচে ভক্তদের করা মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে। একজন মন্তব্য করেছেন, ‘শুভকামনা রইলো। অপেক্ষায় আছি!’ আরেকজন লিখেছেন, ‘ওয়াও’। অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে পরী।’

আরও পড়ুনঃ   নোবেল ফিরে আসলে আফসোস নয়, আনন্দ হবে : প্রাক্তন স্ত্রী

দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমাটিতে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ছবির শ্যুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।

‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। আর ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। সেখানে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST