১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জামায়াত ও বিএনপি’র বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি : ৫৪ তম মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় পৌর পার্ক থেকে র‍্যালি শুরু হয় এবং শান্তি মোড়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী এর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আবু বকর এর সঞ্চালনায় উক্ত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান এবং অধ্যাপক আবুল হাসান।

আরও পড়ুনঃ   রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি আব্দুল আজিজ প্রমুখ।

অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া জাকার নেতৃত্বে নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) চত্ত্বর থেকে বেলা সাড়ে ১০ টার সময় র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ চত্ত্বরে পুস্পস্থবক অর্পণের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   সাংবাদিকদের যথাযথ ভূমিকার কারণে চাঁপাইনবাবগঞ্জে গুজবের ডালপালা ছড়াতে পারেনি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম বিশ্বাস (বুলু), চাপাইনবাবগঞ্জ পৌর আহ্বায়ক সারোয়ার জাহান, যুগ্ন আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, জেলা বিএনপির সদস্য হোসেন শাহ নেওয়াজ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নুর আলম রিপন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আলী, জেলা বিএনপির সদস্য তারেক আহমেদ, মোঃ বিলাত আলী, তৈমুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা বাবর আলী রুমন, রায়হান মাহফুজ চন্দন, মাসুদ রানাসহ জেলা/উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST