৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের যথাযথ ভূমিকার কারণে চাঁপাইনবাবগঞ্জে গুজবের ডালপালা ছড়াতে পারেনি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেছেন, এ জেলার সাংবাদিকদের যথাযথ ভূমিকার কারণে নাচোলে যে দুইজন ছাত্র ভাই নিহত হয়েছে সে বিষয়ে গুজব ডালপালা মেলতে পারেনি। এ ঘটনার সময় সাংবাদিকরা সঠিক সময়ে সঠিক তথ্য পেয়ে সংবাদ পরিবেশন করেছিলেন বলে গুজব বাড়তে পারেনি।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী পিআইডি আয়োজিত বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সঠিক সময়ে যদি সঠিক তথ্য পাওয়া যায় এবং মিডিয়াকর্মীরা যদি সঠিক সংবাদ পরিবেশন করেন তবে গুজব প্রতিরোধ সম্ভব। গণমাধ্যম এবং প্রশাসনের লক্ষ্য এক উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকতে পারেনা। আমাদের যেমন দায়বদ্ধতা আছে সাংবাদিকদেরও তেমন দায়বদ্ধতা আছে।

আরও পড়ুনঃ   প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

মো.আব্দুস সামাদ বলেন, গুজবের কারণে অনেক সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশংকা থাকে। তিনি এ বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন।

রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ধারণাপত্র উপস্থাপন করেন উপপ্রধান তথ্য অফিসার।

আরও পড়ুনঃ   কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

বক্তাগণ বলেন, গণমাধ্যমের উৎপত্তি হয়েছে বৈষম্যহীনতার জন্য। গণমাধ্যমের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে শুধু সেইটুকু প্রতিপালন করলেই সমাজ এবং দেশে বৈষম্য থাকতে পারে না। বক্তাগণ সাংবাদিকতার নৈতিকতা মেনে চলার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান এবং গুজব প্রতিরোধে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে এশিয়ান টিভি, নাগরিক টিভি, একাত্তর টিভি, যমুনা টিভি, দৈনিক সংবাদ, দৈনিক দর্পণ, ভোরের কাগজ, বাংলাদেশ টাইমস এবং দৈনিক সংগ্রাম পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবৃন্দ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ও গুজব প্রতিরোধে নিজস্ব মতামত ও পরামর্শ তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST