৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান। উপজেলা যুব উন্নয়ন অফিসার সালেক উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ   উপদেষ্টা আসিফ মাহমুদ আগামীকাল রাজশাহী আসবেন

আলোচনা শেষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় পাঁচজন নারীকে উপজেলায় শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়।

শ্রেষ্ঠ পাঁচজনের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হলেন ফারহানা জাহান বিউটি, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হলেন নাজমিন নাহার, সফল জননী হলেন রওশন আরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন  শুরু করায় সম্মাননা পেলেন নাছিনা আক্তার, অন্যদিকে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ এবং পিছিয়ে পড়া লোকজনদের নিয়ে কাজ করে আসা টানা চারবার নির্বাচিত সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর সাহানারা খাতুনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ   দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম

অনুষ্ঠানের আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আয়োজন করেন, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST