৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশের সেরা ব্যাডমিন্টন আম্পায়ারের মৃত্যু

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ব্যাডমিন্টনের অন্যতম সেরা আম্পায়ার ইসমাইল নজীব রাসেল। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার তিনি। ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যুবরণ করেছেন ৫২ বছর বয়সী এই আম্পায়ার।

সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা আম্পায়ার রাসেলের মৃত্যু সম্পর্কে বলেন, ‘ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক সিরিজ চলছিল। রাসেল বিশ্ব ব্যাডমিন্টনের প্যানেলের আম্পায়ার হওয়ায় ম্যাচ পরিচালনা করতে গিয়েছিল। আজ তার ম্যাচ ছিল। কোর্টে যখন সে আসছিল না তখন আয়োজকরা হোটেলে যায়। রুম ধাক্কার পরও না খোলায় দরজা ভাঙা হয়। তখন তারা দেখেন রাসেল আর নেই।’

বাংলাদেশের ব্যাডমিন্টনে আম্পায়ার রাসেল অত্যন্ত পরিচিত মুখ। শুধু আম্পায়ারিং নয়, ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিরও সদস্য তিনি। ব্যাডমিন্টন নিয়ে তার বিস্তর পড়াশোনা। ব্যস্ততাপূর্ণ দৈনন্দিন জীবনেও তার দিনের অনেক সময় কাটে ব্যাডমিন্টনের বই পড়ে।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন রাজশাহীর অসহায় টুলি বেগম

রাসেলের আকস্মিক চলে যাওয়া বাংলাদেশের ব্যাডমিন্টনের অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন কিংবদন্তী ক্রীড়াবিদ ও ফেডারেশনের সহ-সভাপতি কামরুন নাহার ডানা, ‘যাওয়ার আগে বলল ডানা আপা ৮ তারিখ এসে পড়ব। এর এক দিন আগেই দুনিয়া থেকে চলে গেল। পাঁচ-ছয় দিন পরই ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন। ওর ওপরই আমরা নির্ভরশীল ছিলাম। আন্তর্জাতিক যোগাযোগ রাসেলই করত মূলত। রাসেল ছাড়া ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন কল্পনাই করা যাচ্ছে না।’

বিভিন্ন খেলায় খেলোয়াড়দের সঙ্গে আম্পায়ার-রেফারিদের দূরত্ব থাকে। রাসেল ব্যাডমিন্টনে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে উঠছিলেন। দক্ষিণ কোরিয়া, জাপান, সহ বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় টুর্নামেন্টে রাসেল আম্পায়ারিং করেছেন। বাংলাদেশের ব্যাডমিন্টনের মান দক্ষিণ এশিয়ার পর্যায় হলেও আম্পায়ার রাসেল ছিলেন বিশ্ব মানের। সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান বলেন, ‘রাসেল ভাই শুধু বাংলাদেশের নয় এশিয়া এবং বিশ্ব ব্যাডমিন্টনের বিশেষ সম্পদ। তিনি অনেক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। এত বড় আম্পায়ার অথচ তার ব্যবহার ও চলাচল খুবই সাধারণ এবং অমায়িক।’

আরও পড়ুনঃ   অবসর প্রসঙ্গে যা বলছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ওতামেন্ডি

বাংলাদেশে খেলার মাঠে ক্রীড়াবিদের চিরবিদায়ের ঘটনা রয়েছে। দেশের বাইরে খেলতে বা ম্যাচ পরিচালনা করতে গিয়ে মৃত্যু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাৎক্ষণিকভাবে অনেকেই স্মরণ করতে পারেননি। রাসেলের আকস্মিক মৃত্যু সম্পর্কে বাংলাদেশের ব্যাডমিন্টন সংশ্লিষ্টদের ধারণা স্ট্রোক বা হার্ট অ্যাটাকে তিনি দুনিয়া ছেড়েছেন। তবে তিনি বিশেষ কোনো ব্যধিতে আক্রান্ত ছিলেন না বলেও জানান ব্যাডমিন্টনের অনেকে। ব্যাডমিন্টনের কৃতি আম্পায়ার রাসেলের মরদেহ আনার চেষ্টা করছে ব্যাডমিন্টন ফেডারেশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

১০

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১২

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১৩

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৪

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

১৫

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

১৬

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

১৭

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

১৮

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

১৯

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

২০

Design & Developed by: BD IT HOST