৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের বিচারককে মামলা তুলে নিতে বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে পর্নস্টারকে ঘুষ দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই মামলা তুলে নেওয়ার আবেদন করলেন তিনি।

আগামী জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কের আদালতে আবেদন করেছেন, ট্রাম্পের বিরুদ্ধে পর্নস্টারকে ঘুষ দেওয়ার যে মামলা আছে, যাতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তা ফিরিয়ে নেওয়া হোক।

অর্থাৎ, ট্রাম্পকে ওই মামলা থেকে রেহাই দেওয়া হোক। বস্তুত, ছেলে হান্টার বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা করে দেওয়ার পরেই এই রাস্তায় হাঁটলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, আগামী বছরের ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। এরপর তিনি প্রেসিডেন্টের অফিসে বসে কাজ করবেন। তার মাথার ওপর এই মামলাটি ঝুলে থাকলে প্রেসিডেন্ট হিসেবে তার কাজের ক্ষতি হতে পারে। সে কারণেই মামলাটি সরিয়ে নেওয়া উচিত।

আরও পড়ুনঃ   পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ট্রাম্পের বিরোধী আইনজীবীরা অবশ্য এই যুক্তির সঙ্গে একমত হতে পারেননি। তাদের বক্তব্য, ট্রাম্পের আইনজীবীরা যে যুক্তি দিয়েছেন, তার কোনও বাস্তবতা নেই।

ম্যানহাটানে গত মাসে বিচারপতি জুয়ান মারচান বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে যে শাস্তি ঘোষণা হবে, তা আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। কারণ, প্রেসিডেন্ট হয়ে অফিস গুছিয়ে নিতে তার সময় লাগবে।

আইনজীবীরা আবেদন করেছেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ হলে তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা চাইছেন, মামলাটিই খারিজ করে দেওয়া হোক।

আরও পড়ুনঃ   কুকুরের মাংস নিষিদ্ধ, প্রতিবাদে খামারিদের মাথা ন্যাড়া

ট্রাম্পের আইনজীবীরা হান্টার বাইডেনের প্রসঙ্গ তাদের সওয়াল-জবাবে তুলে ধরেছেন। তাদের বক্তব্য, অপরাধ প্রমাণিত হওয়ার পরেও জো বাইডেন তার ছেলেকে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ক্ষমা করে দিয়েছেন। একইভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ট্রাম্পের মামলাটিও খারিজ করে দেওয়া উচিত।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, পর্নস্টার স্টরমি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার জন্য তিনি এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন। ২০১৬ সালের নির্বাচনের আগে এ কাজ তিনি করেছিলেন। ড্যানিয়েলের সঙ্গে যৌন সম্পর্ক ছিল ট্রাম্পের। সে কথা ড্যানিয়েল যাতে প্রকাশ্যে না বলেন, সে জন্যই ঘুষ দিয়েছিলেন ট্রাম্প।

আদালত এই ঘটনাকে অপরাধ হিসেবেই দেখেছিল। এবং ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST