২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রথমে পরকীয়ার অভিযোগ, পরে ক্ষমা চাইলেন নিরবের স্ত্রী

অনলাইন ডেস্ক : মডেল ও চিত্রনায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন স্ত্রী কাসফিয়া তাহের চৌধুরী (ঋদ্ধি)। মঙ্গলবার দিবাগত রাতে স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পরপর দুইটি ফেসবুক স্ট্যাটাস দেন তিনি।

যেখানে প্রথম স্ট্যাটাসে নিরবপত্নী লেখেন, বউ-বাচ্চা ফেলে সাথে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব! যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দেব না।

এর পরের স্ট্যাটাসেই ঋদ্ধি লেখেন, নিরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘসময় সহ্য করার জন্য। আমাকে অবশ্য আপনার কখনই পছন্দ ছিল না। তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত ১১ বছরে একদিনের জন্যও ছিলাম না! কিন্তু আপনি আমার সব ছিলেন। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীকে হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়াদাক্ষিণ্য করে আমার সাথে থাকার জন্য। অ্যাডজাস্ট করে আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।

তিনি বলেন, আজকে থেকে আপনি সম্পূর্ণভাবে কদাকার সঙ্গহীন হলেন! ঋদ্ধিসংক্রান্ত কোনো রকম আপদ আপনার সুন্দর জীবনের ধারে কাছে আর না। আল্লাহর কাছে দোয়া করি, আপনি আসলেই অসম্ভব ভালো একজন মানুষ যে কখনো কারও খারাপ করতে পারেন না। অন্তত আমি ২০১৪-২০২৪-এর মাঝে কখনো দেখিনি আপনি মানুষ হিসেবে খারাপ। শুধু আমিই ছিলাম আপনার চক্ষুশূল এবং একমাত্র বিরক্তির কারণ। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

আরও পড়ুনঃ   সোনাক্ষীর সঙ্গে নেই জাহির, সমালোচনা উঠতেই কড়া জবাব নায়িকার

পুরোনো দিনের কথা স্মরণ করে ঋদ্ধি বলেন, ২০১৪ থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার বাবা সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। তিনি বলেন, রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না। এজন্য যে কোনো ধরনের ছোট-বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সাথে ছিলাম। এর জন্যই আপনারও সবচাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তারপরও এবার আপনাকে আর কখনই বিরক্ত করব না! আপনার সব সমস্যার কারণ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দিস টাইম উই আর ডান ফরএভার।

শেষে তিনি বলেন, আমি জানি না পরবর্তী সময়ে আপনার নতুন পার্টনারকে আমি কীভাবে সহ্য করব। শুধু অতটুকুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দেয় যে, আপনাকে আর বিরক্ত করতে আমার না হয়। আপনি যেন অসাধারণ যোগ্য পার্টনার পান সেই দোয়া করি এই আজানের সময়। সরি ফর অল যাই পজেজিভনেস অ্যান্ড মেন্টাল টরচারস। আমাকে মন থেকে মাফ করে দিয়েন।

আরও পড়ুনঃ   প্রতিবাদী চরিত্র নিয়ে নতুন ওয়েব সিরিজে পাওলি

নায়কের স্ত্রীর এই স্ট্যাটাসের পরই শোবিজাঙ্গনে আলোচনার ঝড় বয়ে যায়। ভক্তরাও ভেবে নেন নিরবের সংসারও তাহলে ভাঙতে চলেছে।

তবে বুধবার দুপুরেই আবারও একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে হাজির হন নিরবপত্নী। যেখানে আগের রাতের দুইটি স্ট্যাটাসের জন্য ক্ষমা চান তিনি। একইসঙ্গে নায়কের স্ত্রী জানান, নিরব তার সঙ্গে প্রতারণা করেননি।

ঋদ্ধি বলেন, ‘গতকাল রাতে আমার প্রথম স্ট্যাটাসের জন্য আমি ক্ষমাপ্রার্থী। স্পষ্টভাবে বলতে চাই তিনি (নিরব হোসেন) আমার সাথে প্রতারণা করেননি। তার প্রাক্তন একজন তাকে মেসেজ করেছিল। এটি একতরফা সাধারণ যোগাযোগ ছিল। আমি সেই মূহূর্তের একটি স্ট্যাটাস পোস্ট করেছি। এই যোগাযোগের জন্য নিরব কোথাও দায়ী ছিলেন না। তাই এখানে বিবাহবহির্ভূত সম্পর্কের কোনো সমস্যা কিছু নেই।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর নিরব ভালোবেসে বিয়ে করেছিলেন কাসফিয়া তাহের চৌধুরীকে। তখন তার স্ত্রী ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তবে এ বিয়ে তখন মেনে নেননি নিরবের শ্বশুর। কারণ ১০ মাসের প্রেম শেষে একরকম পালিয়েই বিয়ে করেছিলেন তারা। এরপর ১০ বছর সুখেই সংসার করেছেন এই দম্পতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবির কার্যক্রমকে প্রশ্নাতীত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর : শুভেন্দু

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ সফলতা

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

রাজশাহীতে আম সংগ্রহ শুরু ১৫ মে, আগে নামালে ব্যবস্থা

রাজশাহী চেম্বারের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে : এমপি মিলন

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

১০

মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি : ভূমিমন্ত্রী মিনু

১১

‘উদ্ভাবনী প্রযুক্তিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে’

১২

লালপুরে দিনব্যাপী জামায়াতের শিক্ষা শিবির

১৩

প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে : ভূমিমন্ত্রী মিনু

১৪

রামেক হাসপাতালের ১২০০ শয্যায় ৩৫০০ রোগী

১৫

গাজীপুরে ৫ জনকে গলাকেটে হত্যা

১৬

‘সাংবাদিক সমাজের উন্নয়নে’ পুকুর খননের আবদার

১৭

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

১৮

রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক : মির্জা ফখরুল

১৯

শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST