২৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যার হাত ধরে সিনেমায় পরীমণি, মারা গেছেন সেই পরিচালক

অনলাইন ডেস্ক : লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।

গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মারা যান তিনি। পরিচালকের মৃত্যুর খবরটি এক ফেসবুক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

জানা গেছে, বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দিন দিন তার অসুস্থতা বাড়তে থাকে। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ   এক ছবির জন্য কত পারিশ্রমিক নেন তৃপ্তি দিমরি

এভাবে ৫ হাসপাতাল ঘুরে শুক্রবার (২২ নভেম্বর) এই পরিচালককে ভর্তি করানো হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সেখান থেকে আর ফিরতে পারলেন না শাহ আলম মণ্ডল। এদিন সন্ধ্যায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। যেখানে নায়িকার বিপরীতে ছিলেন জায়েদ খান।

পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।

আরও পড়ুনঃ   আলমগীরের নামে ভুয়া আইডি, সতর্ক করলেন আঁখি

সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে ২০১১ সালে চলচ্চিত্রে পা রাখেন শাহ আলম মণ্ডল। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও।

তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন মোস্তাফিজুর রহমান মানিকও। তিনি লিখেছেন, বড় অসময়ে চলে গেলেন শাহ আলম মন্ডল ভাই। চলে গেলেও আপনি থেকে যাবেন আপনার সৃষ্টিতে, আমাদের অন্তরে। মহান মালিক আপনার আত্মাকে শান্তি প্রদান করুন, আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST