২২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে ‘ভাঁওতা’ দিচ্ছেন না পুতিন

অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো ‘ভাঁওতাবাজি’ করছেন না বলে মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুকিক। তিনি আরও বলেছেন, যারা পুতিনের সতর্কবার্তাকে পাত্তা দিচ্ছেন না— তারা হয় ‘পাগল’ নয়তো পুতিন সম্পর্কে ‘অজ্ঞ’।

বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেডে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে উদ্দেশ্য করে ভুকিক বলেন, “যদি ভেবে থাকেন যে আপনার কাছে যত পশ্চিমা অস্ত্র রয়েছে, সেসব দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালাবেন এবং পুতিন যে অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন— তা ব্যবহার করা থেকে তিনি বিরত থাকবেন, তাহলে হয় আপনি তাকে জানেন না, নয়তো আপনি অস্বাভাবিক।”

গত বুধবার ইউক্রেনের দিনিপ্রো শহরকে লক্ষ্য করে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছুড়েছে রুশ সেনাাবহিনী। নিজের বক্তব্যে এ ঘটনা উল্লেখ করে সার্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, “এই পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। এখানে কেউ কথা শোনে না, কেউ শান্তির কথা বলে না। আজকে আইসিবিএম ছোড়া হচ্ছে, কাল হয়তো তার চেয়েও বেশি শক্তিশালী অস্ত্র ছোড়া হবে।”

আরও পড়ুনঃ   ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত

প্রসঙ্গত, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদান না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদবিরের জেরে কয়েক বছর টানাপোড়েনের পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। প্রেসিডেন্ট পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। এ অভিযানে প্রায় তিন বছরে নিহত হয়েছেন উভয়পক্ষের হাজার হাজার সামরিক-বেসামরিক মানুষ।

যুদ্ধের ১০০০তম তিন দিন পূর্তি হয়েছে গত ১৯ নভেম্বর। এই দিনই রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে এই প্রথম এমন অনুমতি দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   ইরানে জিমে বোমা হামলায় ২০ নারী ভলিবল খেলোয়াড় নিহত

পুতিনের এ পদক্ষেপে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ বোধ করছে। কারণ, এই মুহূর্তে ইউক্রেনে পরমাণু অস্ত্রের ব্যবহার মানে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে সার্বিয়ার প্রেসিডেন্ট বলেন, পুতিন পরমাণু অস্ত্রকে ‘শেষ পন্থা’ হিসেবে দেখন এবং যদি রাশিয়ার নিরাপত্তা সরাসরি হুমকির মধ্যে পড়ে, সেক্ষেত্রে ‘শেষ পন্থা’ ব্যবহারে তিনি ইতঃস্তত করবেন না।

“যদি মস্কোর নিরাপত্তা কিংবা তার সেনাবাহিনী সত্যিকারের ঝুঁকিতে পড়ে এবং যদি আর কোনো বিকল্প উপস্থিত না থাকে, তাহলে পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করবেন। এটা কোনা ভাঁওতাবাজি নয়, বরং এটাই সত্য এবং সেক্ষেত্রে আমরা ব্যাপক ঝুঁকিতে আছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST