৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত

অনলাইন ডেস্ক : ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে রাজ্যের শেভেলা মন্ডলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, একটি ট্রাক রং সাইড দিয়ে এসে একটি বাসে সজোরে ধাক্কা মারে। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন।

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এত শক্তিশালী ছিল যে ধাক্কার সঙ্গে সঙ্গে অনেকে মারা যান। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও পুলিশ মিলে বাসের ভেতর থাকা আহতদের বের করে নিয়ে আসে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে একই বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার

আহতদের কয়েকজনের অবস্থা বেশ খারাপ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরআগে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও তিনজন আহত হন। শনিবার ভোরের দিকে রাজ্যের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

রাজ্য পুলিশ বলেছে, রাজস্থানের ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে বাসের ধাক্কায় হতাহতের ওই ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহত যাত্রীদের সবাই জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। তারা বিকানার এলাকার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।

আরও পড়ুনঃ   রামপুরায় মানবতাবিরোধী অপরাধে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে আঘাত করেছে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ নিহত হয়েছেন।

মাত্র দুইদিনের ব্যবধানে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় ভারতে ঝরে গেলো ৪০ জনের প্রাণ।

সূত্র: ইন্ডিয়া টুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST