৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের দাবি

অনলাইন ডেস্ক : পোশাক শ্রমিকদের চলতি মাসের বেতন ও উৎসব বোনাসসহ সব বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

শুক্রবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান সংগঠনের নেতারা।

একইসঙ্গে তারা শ্রম আইনের কার্যকর সংশোধনের মাধ্যমে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এছাড়া ছাঁটাই-নির্যাতন বন্ধ ও মজুরি আন্দোলনে ৪ জন শ্রমিক নিহতের জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি করেছেন। এছাড়াও নিহতদের পরিবারকে আই.এল.ও কনভেনশন ১২১ অনুসারে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

সমাবেশে নেতারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের রক্ত ঘামের বিনিময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও শ্রমিকদের অবদানকে অস্বীকার করা হচ্ছে। আইএলওসহ আন্তর্জাতিক শ্রম অংশীদারদের শ্রম খাতের উন্নয়নে বিভিন্ন সুপারিশ বাস্তবায়ন না করে সরকার তা পাশ কাটাচ্ছে।

আরও পড়ুনঃ   ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে মে দিবস

তারা অভিযোগ করে বলেন, শ্রম আইনের সংশোধনীতে ট্রেড ইউনিয়ন অধিকারের চর্চাকে বাধামুক্ত করার দাবি উঠলেও ট্রেড ইউনিয়নের ওপর সরকারের বিভিন্ন দপ্তরের নিয়ন্ত্রণ বাড়ানোর বিধান কৌশলে যুক্ত করা হচ্ছে। শ্রম আইনের নিপীড়ন ও বৈষম্যমূলক ধারা ১৩ (১), ২৩, ২৬, ২৭ (৩ক) অব্যাহত রেখে মহিলার পরিবর্তে ‘নারী’ শব্দের প্রতিস্থাপন জাতীয় অগুরুত্বপূর্ণ কিছু সংশোধনী গ্রহণ করে শ্রমিক পক্ষের দাবিপূরণের উদাহরণ তৈরির কৌশল নেওয়া হয়েছে।

তারা বলেন, প্রতি বছর ঈদের আগে শ্রমিকদের উৎসব বোনাস থেকে বঞ্চিত করা এবং শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখে আকস্মিকভাবে কারখানা বন্ধ করার ঘটনা নিয়মিত ঘটছে। অথচ সরকার শ্রমিকদের উৎসব বোনাসসহ পাওনা পরিশোধ নিশ্চিত করতে ২০ রোজার মধ্যে বেতন-ভাতা পরিশোধের কঠোর নির্দেশ না দিয়ে মালিকদের অন্যায় করতে প্রশ্রয় দেয়।

শ্রমিক নেতারা আরও বলেন, বর্তমান শ্রম-প্রতিমন্ত্রীও তার পূর্বসূরিদের পথ অনুসরণ করেছেন। ৪ এপ্রিলের পর থেকে যদি সরকারি অফিসের কর্মকর্তারা ছুটিতে চলে যান আর ৯ বা ১০ এপ্রিলে গার্মেন্টস ছুটি দেওয়ার আগে যদি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করা হয়, তাহলে শ্রমিকরা প্রতিকারের জন্য কার কাছে যাবে? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কে নেবে?

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

তারা বলেন, অবিলম্বে পোশাক শ্রমিকদের পূর্ণ ঈদ বোনাস ও বেতন পরিশোধের জোর দাবি জানাচ্ছে শ্রমিক ফ্রন্ট।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস, সহ-সম্পাদক আহমেদ জীবন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক হাসনাত কবির, রাহাত আহমেদ, আল আমিন হাওলাদার শ্রাবন, রুহুল আমিন সোহাগ, আনিসুর রহমান আনিস, শুভ আচার্য্য প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST