১৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হয়রানিমূলক মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কারও নামে হয়রানিমূলক মামলা করা হলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা এ ধরনের একটি সার্কুলার দিয়েছ, যেন এ ধরনের মামলা না নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বরিশাল পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশের কোথাও চাঁদাবাজি হলে পুলিশকে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দেন। যদি কেউ ব্যবস্থা না নেয় তাহলে তা আইজিপির নজরে আনুন।’

আরও পড়ুনঃ   রাজশাহী কলেজ হোস্টেল ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

তিনি বলেন, ‘এখন অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নিরপরাধ লোকদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি বাহিনীর প্রধানদের বলছি, যারা এ ধরনের মামলা করছে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়ার জন্য। যদি এ ধরনের মামলা নেওয়া হয়, তাহলে বাদীর বিরুদ্ধে যেন অ্যাকশন নেয়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে। বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে।’

আরও পড়ুনঃ   শেখ হাসিনার নির্দেশনা ‘বাস্তবায়নকারী’ ১০ জন গ্রেপ্তার

তিনি বলেন, ‘পুলিশবাহিনী আগের চেয়ে ইমপ্রুভ হচ্ছে, সময় লাগবে। আমি এসেছি তিন মাস হয়েছে। আমার কাছে এরকম কোন আলাদিনের চেরাগ নাই যে বলব হয়ে যাক, আর হয়ে যাবে। একটা ট্রমার ভেতর দিয়ে গেছি, আমাদের সময় দিতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST