১৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার :রাজশাহীর দুর্গাপুর পৌর সদরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি পানানগর খাঁপাড়া গ্রামের আনছার আলী খাঁন (৭০)। তিনি দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী খাঁন ও কাঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ডক্টর সেলিম রেজা খাঁনের বড় ভাই।

আরও পড়ুনঃ   এস আলম কর্তৃক অবৈধ নিয়োগ বাতিল ও পুন: নিয়োগের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আনছার আলী খাঁন বাড়ীর জন্য সবজি বাজার কেনার উদ্দেশ্যে দুর্গাপুর উপজেলা সদরের সিংগাহাটে আসেন। বাজার শেষে তিনি বাড়ি ফেরার জন্য সিংগাহাট হাট দুর্গাপুর ব্রীজ পার হওয়ার জন্য হেঁটে রওয়ানা দেন। সে সময় বিপরিত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত আহত আনছার আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে দুর্গাপুর থানা পুলিশ দুর্ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   বাঘায় শারদীয় দুর্গা পুঁজা উপলক্ষে চন্দনা দত্ত এর শাড়ী,লুঙ্গি,ধুতি কাপড় বিতরণ

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, সিংগাহাট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পানানগর গ্রামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘাতক ট্রাক ড্রাইভার ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এদিকে নিহতর পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট ও থানায় অপমৃত্যু মামলা রুজু শেষে মৃতদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST