৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিজেকে অপয়া ভাবতেন কেন বিদ্যা?

অনলাইন ডেস্ক : টালিউড থেকেই সিনেমা জগতে যাত্রা শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এখনও বি-টাউনে বলিষ্ঠ নায়িকাদের তালিকায় রয়েছে তার নাম। আর সেই অভিনেত্রীই নাকি এক সময় নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন। কথাটি জানালেন বিদ্যা নিজেই!

গত পয়লা নভেম্বর সিনেমা হলে মুক্তি পায় বিদ্যা বালানের ‘ভুলভুলাইয়া থ্রি’। নতুন এ সিনেমাটি ইতোমধ্যে একশো কোটির ব্যবসা করে ফেলেছে। ছবিটি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। একটি মালায়ালম সিনেমার নায়িকা হিসেবে শ্যুটিং শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেটি মাঝপথেই বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ   প্রেমের সম্পর্কে না জড়িয়ে বিয়ে করবো : দুরেফিশান

বিদ্যা জানান, সিনেমা বন্ধ হওয়ার পর থেকেই তাকে ‘অপয়া’ বলতে শুরু করে লোকজন। দাবি করা হয়, বিদ্যাকে নেওয়া হয়েছে বলেই সিনেমা বন্ধ হয়ে গেছে। এক নয়, একাধিকবার তার সঙ্গে এমনটা হয়েছে বলে জানান বিদ্যা। চারপাশের মানুষের মুখে ‘অপয়া’ শব্দটি শুনতে শুনতে বিদ্যা নিজেও নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন বলে জানান।

আরও পড়ুনঃ   ‘যা দেখছি, তা শুধু ভয়াবহ নয়— বীভৎস’

উল্লেখ্য, বিদ্যার প্রথম সিনেমা ‘ভালো থেকো’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ২০০৫ সালে মুক্তি পায় ‘পরিণীতা’। এই ছবি থেকেই বিদ্যার সাফল্যের সফর শুরু হয়। ২০০৭ সালে ‘ভুলভুলাইয়া’ ছবিতে অবনি ওরফে মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। তারপর ২০২৪ সালে একই চরিত্রে দেখা গেল তাকে।

সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে অনীশ বাজমি পরিচালিত এ ছবিটি। মাত্র তিন দিনেই একশো কোটি রুপির বেশি আয় করেছে সিনেমা হল থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST