১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক : বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা দল। লাল বলের ক্রিকেটে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে তারা। এমন পারফরম্যান্সের পর দেশে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ নেই তাদের। সপ্তাহ খানেক পরই ভারতের বিপক্ষে সিরিজ খেলবে প্রোটিয়ারা।

ঘরের মাঠে নভেম্বরের শুরুতে ভারতের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজটির জন্য গতকাল বৃহস্পতিবার ১৬ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

আরও পড়ুনঃ   ভোটার তালিকা চূড়ান্ত হবে তফসিলের আগে : ইসি সচিব

এই সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন দুই পেসার মার্কো জানসেন ও জেরাল্ড কুয়েটজে। বাংলাদেশ সিরিজের দলে থাকা দুই পেসার কাগিসো রাবাদা ও লুঙি এনগিদি এই সিরিজে নেই। তাছাড়া আনরিখ নরকিয়া এবং তাবরাইজ শামসিকেও দলে রাখেনি সিএসএ।

বোলিংয়ে অভিজ্ঞদের বাইরে রাখা হলেও ব্যাটিংয়ে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ ব্যাটার হাইনরিখ ক্লসেন ও ডেভিড মিলার। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত সফরের সাদা বলের দলে ছিলেন না তারা।

আরও পড়ুনঃ   ‘পুরস্কারে ভূষিত হন বা না হন নারীরা সবাই অদম্য’- মহাপরিচালক কেয়া খান

ভারতের বিপক্ষে তাদের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ৮ নভেম্বর। পরের তিন ম্যাচ যথাক্রমে ১০, ১৩ ও ১৫ নভেম্বর।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: এইডেন মার্করাম, ওটনিল বার্টম্যান, জেরাল্ড কুয়েটজে, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো জানসেন, হাইনরিখ ক্লসেন, প্যাট্রিক ক্রুগার, কেশভ মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপংওয়ানা, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, ট্রিস্টান স্টাবস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST