১১ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘পুরস্কারে ভূষিত হন বা না হন নারীরা সবাই অদম্য’- মহাপরিচালক কেয়া খান

স্টাফ রিপোর্টার : মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান বলেছেন, অদম্যদের কেউ দমিয়ে রাখতে পারে না। পুরস্কারে ভূষিত হন বা না হন নারীরা সবাই অদম্য।
আজ (১১ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৪’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মহাপরিচালক বলেন, আমরা ২০১৩ সাল থেকে অদম্য নারী পুরস্কার ধারাবাহিকভাবে দিয়ে আসছি।পুরস্কারটি মূলত নারীদের পাশাপাশি পুরুষদেরকেও অনুপ্রাণিত করতেপ্রদান করা হচ্ছে। নারীরা পুরুষদেরই অংশ। নারীর উন্নয়ন পুরুষদের সার্বিক সহযোগিতা ছাড়া সম্ভব নয়।

কেয়া খান বলেন, আমরা সেই সমতার সমাজ প্রতিষ্ঠিত করতে চাই যেখানে নারীদের সুবিধা বঞ্চিত অবস্থান থেকে উঠে আসার গল্প শোনাতে হবে না। কোনো নারীর জীবনে নির্যাতন যেন আর না হয়। আমরা সবাই যেন সমভাবে এগিয়ে যেতে পারি। সে উদ্দেশ্যে আমরা সবাই কাজ করতে চাই।

আরও পড়ুনঃ   ২৯ রানেই দশ উইকেট তুলে নিলো বাংলাদেশ, ১২০ রানের বিশাল জয়

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শাবানা বানুর কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি বাংলাদেশ সরকারের বিশেষ করে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। তাছাড়া তিনি বিসিক থেকেও প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি প্রশিক্ষণলব্ধ ভাতা থেকে যেভাবে উপকৃত হয়েছেন তা শুনে তৃপ্তি পেয়েছি এটা ভেবে যে আমরা কিছু করতে পারছি।
বাল্যবিয়ের রোধ করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বাল্য বিয়ে আমাদের দেশে একটি বড় চ্যালেঞ্জ। গড় বাল্যবিয়ের হার আমাদের দেশে ৫০ ভাগেরও বেশি। বাল্যবিয়ে কমানোর ক্ষেত্রে আমাদের সামাজিক কাঠামো, মানসিকতা ও বিদ্যমান রীতিনীতি বদলাতে হবে। সেখানে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন দরকার, সেই সাথে মানসিকতা পরিবর্তনের জন্য প্রয়োজন পুরুষের সহযোগিতা।

অনুষ্ঠানে বিভাগের পাঁচজনকে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত করা হয়। এ বছর অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নওগাঁ সাপাহারের সেফালী খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সিরাজগঞ্জ চৌহালীর আয়শা সিদ্দিকা, সফল জননী নারী ক্যাটাগরিতে সিরাজগঞ্জ কামারখন্দের মোছা. লাইলী বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে নওগাঁ সদরের শাবানা বানু এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে রাজশাহী পবার মোছা. বিলকিস বেগম শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হয়েছে।

আরও পড়ুনঃ   আরো দুই হত্যা মামলায় গ্রেফতার শাহরিয়ার কবির

বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দ্বীন মোহাম্মদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন, পুরস্কারপ্রাপ্ত অন্যান্য অদম্য নারীগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST