৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

অসুস্থ রচনা ব্যানার্জি, বাতিল করলেন অনুষ্ঠান

অনলাইন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে বাংলা রিয়েলিটি গেম শো ‘দিদি নম্বর ওয়ানে’ সঞ্চালিকা হিসেবে রয়েছেন। এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি।

এই খবর চারিদিকে জানাজানি হওয়ার পর খুবই চিন্তিত হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। আগামী দুই দিনের সব অনুষ্ঠান বাতিল করেছেন এ অভিনেত্রী। তবে খুব যে চিন্তার কারণ নেই সে কথা জানানো হয়েছে রচনার পক্ষ থেকে।

আরও পড়ুনঃ   দেড় মিনিটের ভিডিওতে আগুন ঝরালেন মাহি

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘পেটের সমস্যা হয়েছিল, প্রেশার কমে গেছে। রচনা এখন অনেকটাই সুস্থ খুব বেশি চিন্তার কিছু হয়নি। আপাতত বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে।’

যে কোনও পূজার আগেই তারকাদের কাজের অনেক বেশি চাপ থাকে। কারণ, অভিনেতা-অভিনেত্রীদের পূজার উদ্বোধন, নানা অনুষ্ঠানে যাওয়ার থাকে। তাই সেই সময় অসুস্থ হয়ে পড়লে সত্যিই খুব কঠিন অবস্থা হয়।

তাই তো কালীপূজার আগে নিজের সব কাজ বাতিল করতে হল রচনাকে। তবে কেউ যাতে তার জন্য সমস্যায় না পড়েন তার জন্য আগে ভাগেই নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দিলেন রচনা।

আরও পড়ুনঃ   দীর্ঘদিন পর দেশের মাটিতে তমালিকা, আপ্লুত অভিনেত্রী

এর আগে শুধু অভিনেত্রীকে ‘দিদি নম্বর ১’ -এর মঞ্চে সঞ্চালিকা হিসেবেই দেখা গিয়েছিল। এখন তিনি রাজনীতিতেও সক্রিয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলে যোগ দেন রচনা।

নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন সময়ে নিজের বক্তব্যের জন্য সমালোচনার সম্মুখীন হতে হয় রচনাকে। যদিও কোনও কথাতেই কান দিতে রাজি নন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST