৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে সফল বাংলাদেশ নারী ফুটবল দল। কাঠমান্ডুতে রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছেন সাবিনা খাতুনরা।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা। ৫২ মিনিটে মনিকা চাকমার গোলে প্রথম ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। সে গোল শোধ দিতে চার মিনিটের বেশি লাগেনি নেপালের।

আরও পড়ুনঃ   মহান মে দিবস আজ

আমিশা কার্কির গোলে সমতায় ফেরার পর বাংলাদেশ লিড পুনরুদ্ধারের জোর প্রচেষ্টা চালায়। সাবিনা-তহুরারা বেশ কয়েকবার গোলমুখের আশপাশে পৌঁছে গেলেও গোলের দেখা পাননি। ৬৮ মিনিটে মারিয়া মান্দার দুর্দান্ত এক দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলকিপার আনজিলা সুব্বা।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে গণজমায়েত

তবে ৮১ মিনিটে আর বাংলাদেশকে আটকে রাখতে পারেননি নেপালি গোলকিপার। বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার ক্রস গোছের এক শট ঠেকাতে গিয়েও সফল হননি। বল ঠাঁই পায় জালে।

সে লিড শেষ পর্যন্ত ধরে রেখে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST