২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ক্রসফায়ারে মৃত্যু, ৮ বছর পর বেনজীরের বিরুদ্ধে অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ ২৫ জনের নামে অভিযোগ করেছে ২০১৬ সালে ক্রসফায়ারে নিহত হওয়া শাফিনুর ইসলাম শাফিনের বাবা। তবে আদালত নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য নির্দেশ দেন।

রোববার (২৭ অক্টোবর) নিহত শফিনের পিতা জয়পুরহাট সদরের চকমোহন গ্রামের নজরুল ইসলাম আদালতে এ অভিযোগ দায়ের করে। তবে বিষয়টি জানাজানি হয় সোমবার দুপুরে।

অভিযোগের প্রেক্ষিতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান ২৫ জনের মধ্যে নয় জনের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়ে মামলা দায়ের করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন।

আরও পড়ুনঃ   মঙ্গলবার বন্ধ থাকবে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ

র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ ছাড়াও অন্যান্য আসামিরা হলেন, জয়পুরহাটের তৎকালীন পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের মেজর হাসান আরাফাত, ডিএডি মো: ফিরোজ আলী খান, এসআই এনামুল হক, ডিএডি মাহফুজার রহমান, সদর থানার এসআই দেবাশীষ নন্দী, র‍্যাবের নায়েক হাবিবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ঢাকার উত্তরা থেকে তৎকালীন জয়পুরহাট র‍্যাব সদস্যরা শাফিনকে গ্রেপ্তার করে। এক মাস পর ওই বছরের ২৫ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্দিগ্রামের হেলালের পরিত্যক্ত চাতালে তাকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুনঃ   নগরকান্দায় বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

সোমবার দুপুরে বাদীপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান হেলাল সাংবাদিকদের জানান, ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালত প্রথম নয় জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপারকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এবং ২৪ ঘন্টার মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দেন।

পুলিশ সুপার আবদুল ওয়াহাব জানান, ‘আদালতের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সদর থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১১

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

১৫

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

১৬

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

১৭

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

১৮

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

১৯

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST