২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশে পল্টন হত্যাকান্ডের বিচার দাবি

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ২৮ অক্টোবর ঢাকার পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা।

সোমবার বিকালে দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে রাজশাহী পূর্ব জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন ও জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য গোলাম মোর্তুজা।

জামায়াত নেতা ড. সেলিম রেজা খানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্গাপুর পৌর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শাখার সাবেক আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, শিবিরের জেলা শাখার সাবেক সভাপতি নুর আলম, শিবিরের বর্তমান জেলা সেক্রেটারি আব্দুর রউফ হোসেন, জামায়াত নেতা অধ্যাপক জাবের আলী, জিয়াউর রহমান, মাস্টার এজাজুল হক, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট ইসাহাক আলী, অ্যাডভোকেট আলিউল ইসলাম, সোহরাব আলী মুহুরী, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন, ছাত্রনেতা মাহফুজুর রহমান ইমন ও ইসহাক আলী প্রমুখ।

আরও পড়ুনঃ   যেসব দাবি নিয়ে আজ মাঠে নামছে জামায়াতসহ সাত দল

বিক্ষোভ সমাবেশে বক্তারা পল্টন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া লগি বৈঠার তাণ্ডবের হুকুমদাতা হিসেবে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রীর বিচার দাবি করেন।

এদিকে, দুপুর থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে সমাবেস্থলে যোগ দেন। সমাবেশ শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে দুর্গাপুর বাজার প্রদক্ষিণ করে জিয়া চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভিডিও ফুটেজ দেখে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আরও পড়ুনঃ   ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য মতামত দিয়েছে সব রাজনৈতিক দল

উল্লেখ্য, দীর্ঘ সময় পর জামায়াতের এমন জনাকীর্ণ বিক্ষোভ মিছিল দেখতে দোকানী, ব্যবসায়ী ও উৎসুক জনতার ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST