১৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যেসব দাবি নিয়ে আজ মাঠে নামছে জামায়াতসহ সাত দল

অনলাইন ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু ও জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

জামায়াতের পাশাপাশি আরও ছয়টি রাজনৈতিক দল তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তবে দলগুলো পৃথকভাবে কর্মসূচি পালন করবে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

জামায়াত ছাড়া দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা। প্রথম দিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে এনসিপির বিক্ষোভ-সমাবেশ

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। দাবি আদায়ের লক্ষ্যে আগেই দলগুলো বৃহস্পতিবার, শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করে।

জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

আরও পড়ুনঃ   চাঁদা না দেওয়ায় মারধর; তাঁতি দলের নেতা গ্রেফতার ও দল থেকে বহিষ্কার

একইভাবে ইসলামী আন্দোলন এক বিবৃতিতে জানায়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জোহর ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়া বিকালে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের। বিক্ষোভ মিছিল করবে খেলাফত মজলিস।

এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ বেশ কিছু দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। কর্মসূচি অনুযায়ী প্রথম দিনে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। এদিন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST