২৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

অভিনয় ছেড়ে প্রভা এখন মেকআপ আর্টিস্ট

অনলাইন ডেস্ক : লম্বা সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন তিনি। সেখানেই নিজের নতুন পেশায় ব্যস্ত সময় পার করছেন।

প্রভার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘুরে দেখা যায় একের পর এক মেকআপের ভিডিও। যেসবের কারিগর অভিনেত্রী নিজেই। বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

অভিনয়ের বাইরে প্রভার নতুন প্যাশন মেকআপ, বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া পোস্টেও তেমনটাই জানিয়েছেন।

ক্যারিয়ারে শুটিং সেটে প্রভার মেকআপ আর্টিস্টের ভূমিকা পালন করতেন অন্যরা। তবে এখন অভিনেত্রী নিজেই সেই দায়িত্ব পালন করেন। নিজ হাতে সাজিয়ে তোলেন মডেলদের। যাদের মধ্য রয়েছে দেশি-বিদেশি উভয়ই।

আরও পড়ুনঃ   হলিউডের এই জুটিগুলো কেন বিশ্বজুড়ে জনপ্রিয়

গেল ২৪ অক্টোবর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। যেখানে দেখা যায়, পারলারে মেকআপ করিয়ে দিতে ব্যস্ত তিনি। প্রভার সুনিপুণ দক্ষতায় সেজে উঠছেন মডেলরা।

ভিডিও থেকে জানা গেল, প্রভা যেখানে বসে মেকআপ করছেন, সেটির নাম ‘দ্য মেকআপ একাডেমি’। নিউইয়র্কে অবস্থিত এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম।

সহশিল্পী ভিডিও ধারণ করে প্রকাশ করছেন ইউটিউব-টিকটকে, বিব্রত প্রভা
ধারণা করা হচ্ছে, এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে এখন সেখানেই কর্মরত প্রভা। প্রতিনিয়ত সেখানে নিজ হাতেই সাজিয়ে দিচ্ছেন বিভিন্ন মডেলদের।

আরও পড়ুনঃ   বিজয় দিবসে তারকাদের ভাবনা

‘মেকআপ বাই প্রভা’ নামে আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া গেল, সেখানে তার কাজের কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই অ্যাকাউন্টের বায়োতে প্রভা নিজের পরিচয় দিয়েছেন, ‘সার্টিফায়েড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট’ হিসেবে।

সেখানে যাঁদের ভিডিও আপলোড করা হয়েছে, তাঁদের ব্যক্তিগত প্রফাইলে পোস্ট করা কয়েকটি ছবির মেকআপ আর্টিস্টের ক্রেডিটেও দেওয়া হয়েছে প্রভার নাম।

এ বিষয়ে জানতে চাইলে প্রভার হোয়াটসঅ্যাপ নাম্বারে একাধিকবার কল দিয়েও কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST