২২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা পেলেন পাকিস্তানের এমপিরা

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সংবিধানে একটি নতুন অধ্যাদেশ সংযোজিত হয়েছে। সেই অধ্যাদেশ অনুসারে এখন থেকে দেশটির প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত হবেন বিশেষ একটি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে।

অর্থাৎ এখন থেকে পাকিস্তানের প্রধান বিচারপতি কে হবেন— তা নির্ধারণ করবেন দেশটির নির্বাচিত আইনপ্রণেতারা। এতদিন পর্যন্ত প্রধান বিচারপতি হতেন সুপ্রিম কোর্টের সর্বজ্যেষ্ঠ বিচারপতি।

রোববার পাকিস্তানের সাপ্তাহিক ছুটির দিনে রাতভর বিশেষ সেশন চলেছে পার্লামেন্টে। সেই সেশনেই এই অধ্যাদেশ সংক্রান্ত বিলটি উত্থাপন করা হয় এবং পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সদস্য সেই বিলের পক্ষে ভোট দেন।

আরও পড়ুনঃ   ট্রাম্পের ‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলার রায় স্থগিত

বিলটি পাস হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “এখন থেকে পাকিস্তানের প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত হবেন বিশেষ পার্লামেন্টারি কমিটির মাধ্যমে। এ সংক্রান্ত নতুন একটি নতুন একটি অধ্যাদেশ আজ থেকে পাকিস্তানের সংবিধানে যুক্ত হলো। এই অধ্যাদেশ পার্লামেন্টের মর্যাদা আরও বৃদ্ধি করল।”

পাকিস্তানের সাংবিধান অনুসারে দেশটির প্রধান বিচারপতির অবসরগ্রণের বয়স ৬৫ বছর। তাই কোনো প্রধান বিচারপতি ৬৫ বছর পূর্ণ করার পর স্বয়ংক্রিয়ভাবে তিনি অবসরে চলে যেতেন এবং পরবর্তী প্রধান বিচারপতি হতেন বিদায়ীজনের ঠিক পরের জুনিয়র বিচারপতি।

আরও পড়ুনঃ   প্রথমবারের মতো সি-ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েল

পাকিস্তানের বর্তমান প্রধান বিচারপতির নাম কাজি ফায়েজ ইসা। আগামী শুক্রবার অবসরে যাচ্ছেন তিনি।

পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে সুপ্রিম কোর্টের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশটির ক্ষমতার শীর্ষে থাকা সামরিক বাহিনীর কাছে জবাবদিহিতা চাওয়া এবং তা আদায়ের মতো ক্ষমতা ও যোগ্যতা একমাত্র সুপ্রিম কোর্টেরই রয়েছে। পাকিস্তানের রাজনীতিকরা সুপ্রিম কোর্টকে দেশটির গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী রক্ষাকবচ বলে মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST