২০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সামরিক সব স্থাপনা আমাদের নিশানায়: ইরান

অনলাইন ডেস্ক : ইসরায়েলের সব ধরনের সামরিক লক্ষ্যবস্তুকে শনাক্ত করা হয়েছে। ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, তাহলে সেসব লক্ষ্যবস্তুকে নিশানা বানাবে তেহরান। রোববার ইরানের শীর্ষ এক কূটনীতিক এই হুঁশিয়ারি দিয়েছেন বলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

তেহরান বলেছে, ইসরায়েলের সমস্ত সামরিক লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে তেহরান। ইরানের ওপর ইসরায়েল হামলা চালালে ইসরায়েলি সামরিক সব স্থাপনাকে নিশানা বানিয়ে হামলা করবে তেহরান।

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘‘ইরানের বিরুদ্ধে কোনও হামলা হলে আমরা তার জবাব দেব। ইসরায়েল আনুপাতিক প্রতিক্রিয়া পাবে। আমরা সেখানে আমাদের সব লক্ষ্যবস্তু শনাক্ত করেছি এবং তাদের লক্ষ্যবস্তুতে একই ধরনের হামলা চালানো হবে।’’

আরও পড়ুনঃ   ড. ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। দেশটির এই মন্ত্রী বলেছেন, ‘‘ইরানে যেকোনও ধরনের হামলা চালানো হলে, তা আমাদের চূড়ান্ত সীমা অতিক্রম করবে বলে বিবেচনা করা হবে। এ ধরনের হামলার জবাব দেওয়া হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বা অনুরূপ হামলার প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।’’

মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘‘জায়নবাদীদের মিত্র’’ বলে অভিহিত করেছেন আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এই অঞ্চলে যে কোনও ধরনের বড় যুদ্ধ শুরু হলে ‘‘আমেরিকাকে এতে টেনে আনা হবে।’’

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া গাজা এবং লেবাননে অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা ইসরায়েলের নেই। ইসরায়েলকে সব ধরনের সামরিক সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইসরায়েল কখন এবং কীভাবে ইরানের ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাবে সে সম্পর্কে তার ভাল ধারণা রয়েছে।

আরও পড়ুনঃ   টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে মোদি, মনোনয়ন জমা আজ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও রোববার এক বিবৃতিতে বলেছেন, আমেরিকান নিষেধাজ্ঞার কারণে ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘‘তারা আমাদের এমন পরিস্থিতিতে ফেলেছে, যাতে আমরা ইরানকে গড়ে তুলতে না পারি। কিন্তু আমরা দেশকে গড়ে তুলবো। তারা চায় আমাদের পরিস্থিতি দিন দিন খারাপ হোক।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST