২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সবার সামনে আবীরকে আদুরে ডাক শ্রাবন্তীর, লজ্জায় লাল অভিনেতা

অনলাইন ডেস্ক : টলিউডে এই বছর পূজায় জয়জয়কার পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের। এই জুটির ছবি বহুরূপী পূজার সময় থেকে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে। রোজই হাউসফুল শহরের প্রত্যেকটি হল।

শিবপ্রসাদ-কৌশানী ও আবীর-ঋতাভরীর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বক্সঅফিসে দারুণভাবে হিট বহুরূপী। সম্প্রতি শহরের এক মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল বহুরূপী-এর স্পেশাল স্ক্রিনিং। যেখানে ছবির কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর এখানেই ছবির প্রধান চরিত্র আবীরকে আদুরে নামে ডাকলেন অভিনেত্রী।

এই ছবিতে আবীরের চরিত্রের নাম ছিল ইনস্পেক্টর সুমন্ত ঘোষাল, যিনি এক দাগী ডাকাতকে ধরার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। সুমন্ত ঘোষালের স্ত্রী পরীর ভূমিকায় দেখা গিয়েছিল ঋতাভরীকে, যিনি তার পুলিশ-স্বামীকে আদর করেডাকতেন ‘বাবিসোনা’ বলে।

আর এই নামটাই ভীষণভাবে মন ছুঁয়ে গিয়েছে শ্রাবন্তীর। সিনেমা দেখার পর সকলে হালকা মেজাজে বসেই আড্ডা দিচ্ছিলেন। আর সেখানেই সকলের সামনে আবীরকে ‘বাবি’ বলে ডাকেন শ্রাবন্তী।

আরও পড়ুনঃ   বিয়েতে রঙ খেলায় মেতে উঠলেন শিরিন শিলা

আর সেটা শুনেই হাসতে শুরু করে দেন সকলে। এরপরই থেমে থাকেননি, শ্রাবন্তী ‘বাবিসোনা’ বলেও সম্বোধন করেন আবীরকে। পুরো ঘটনায় লজ্জায় লাল হয়ে ওঠেন অভিনেতা। তার মুচকি হাসিই বুঝিয়ে দেয় বিষয়টা কতটা উপভোগ করেছেন।

বহুরুপী ছবির ঘোষণার পর থেকেই শিবপ্রসাদ-নন্দিতার এই ছবি ঘিরে দর্শকদের কৌতুহল কম ছিল না। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। ট্রেলার লঞ্চ ও চরিত্রগুলির ফাস্টলুক সামনে আসার পরই ছবির মুক্তি নিয়ে আগ্রহ বাড়ে দর্শকদের।

গত ৮ অক্টোবর মুক্তির পর থেকেই ক্রমাগত হাউসফুল যাচ্ছে সিনেমার প্রতিটি শো। প্রথম থেকেই ‘বহুরূপী’-র শো ছিল অন্য দুটি ছবির থেকে কিছু বেশি। তার ওপর এই ছবি বেশ প্রশংসিত হচ্ছে। ১০ দিন শেষে প্রযোজকের দেওয়া হিসেব অনুযায়ী এই ছবির আয় হয়েছে ৬ কোটির কিছু বেশি।

আরও পড়ুনঃ   ‘ডাইনি’ হয়ে আসছেন মিমি, দেখতে মুখিয়ে আছেন শুভশ্রী

শিবপ্রসাদের আশা, এই ছবির তৈরীর খরচ উঠে আসবে শুধুমাত্র হল কালেকশন থেকেই। এটিই ছিল উইন্ডোজ-এর এতদিনের সবচেয়ে বেশি টাকার প্রোজেক্ট।

পূজায় ‘বহুরূপী’ নিয়ে কার্যত বাজি ধরেছিলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদের জুটি। শিবপ্রসাদ এর আগে বলেছিলেন, যদি পারফর্ম না করে ছবি তাহলে তা মাত্র ৩ দিনেই সরিয়ে দেওয়া হবে প্রেক্ষাগৃহ থেকে কারণ দুটি হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। তবে সেই ভয় অমূলক প্রমাণিত হয়েছে। যে ৩টি বাংলা ছবি পূজায় মুক্তি পেয়েছে তার মধ্যে ‘বহুরূপী’-ই সবচেয়ে এগিয়ে। পরিচালক প্রযোজকের আশা, এই ছবি খুব শিগগিরই ১০ কোটির গন্ডি ছুঁয়ে ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST