১৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাফুফে নির্বাচন : ৫০ মনোনয়নে আপত্তি একটিতে

অনলাইন ডেস্ক : বাফুফে নির্বাচন তফসিল অনুযায়ী আজ (বৃহস্পতিবার) ছিল মনোনয়নপত্রের ওপর আপত্তি প্রদানের দিন। ৫০ বৈধ মনোনয়নের বিপরীতে শুধু একটি আপত্তি আবেদন পড়েছে। শরীয়তপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর মোজাম্মেল হক চঞ্চল সদস্য পদপ্রার্থী মাহফুজা আক্তার কিরণের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন আপিল কমিশনের কাছে আবেদন করেছেন।

বাফুফে নির্বাচন উপলক্ষ্যে একটি আপিল কমিশন করেছে। এই কমিশনের কাছে আবেদনের জন্য ৫০ হাজার টাকা প্রদান করতে হয়। নির্ধারিত ফি দিয়ে কিরণের মনোনয়নপত্র বাতিল চেয়েছেন শরিয়তপুরের কাউন্সিলর। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে নাম মাহফুজা আক্তার থাকলেও মনোনয়নপত্রে মাহফুজা আক্তার কিরণ রয়েছে। নামের এই বৈসাদৃশ্যের জন্য শরীয়তপুরের কাউন্সিলর কিরণের মনোনয়ন বাতিল চেয়েছেন। পাশাপাশি আবেদনকারী ফিফা ও এএফসিতে কিরণের আবেদনে শুধু মাহফুজা আক্তার লিখা– দিয়েছেন সেই প্রমাণও।

আরও পড়ুনঃ   ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরছেন শান্তরা

গতকাল প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছিলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এই আবেদন পর্যালোচনা করে খারিজ করেছে। যুক্তি হিসেবে দেখিয়েছে গত নির্বাচনেও কিরণ নামটি () ব্র্যাকেটে ব্যবহার হয়েছে। এতে বড় ধরনের কোনো ব্যত্যয় হয়নি। ব্র্যাকেটে ডাকনাম ব্যবহার করে মনোনয়ন বৈধ হয়েছে বেশ কয়েকটি।

আরও পড়ুনঃ   পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ঢাকা ষষ্ঠ

নির্বাচন আপিল কমিশনের কাছে কিরণের মনোনয়ন বাতিলের পাশাপাশি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনাও করেছেন শরীয়তপুরের কাউন্সিলর। আগামীকাল সকাল সাড়ে ১০টায় আপিল কমিশন শুনানি করবে। আপিল কমিশনের প্রধান নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ জাকারিয়া। যিনি বাফুফের কাউন্সিলর সংক্রান্ত অভিযোগ কমিটিরও প্রধান ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST