১৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিবের দেশে আসা-দেশত্যাগে বাধা থাকার কথা নয় : আসিফ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের আগে আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় সাকিবের দেশে আসা কিংবা খেলা শেষে দেশত্যাগ নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি পুরো বিষয়টি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা নয়। আমি যতটুকু জানি। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না।’

বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো কথা হয়েছে কি না এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টার জবাব, ‘আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও কথা হয়েছে। আসিফ নজরুল (আইন উপদেষ্টা) স্যার ইতোমধ্যে বলেছেন সংশ্লিষ্টতা না পেলে প্রাথমিক তদন্তেই যে মামলা হয়েছে, ওখান থেকে নাম বাদ পড়ে যাবে।’

আরও পড়ুনঃ   বুন্দেসলিগা: ৯৭ মিনিটের গোলে লেভারকুসেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড বজায় থাকলো

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের দেয়ালে সাকিবকে নিয়ে হয়েছে গ্রাফিতি এ নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব। ক্রিকেট দলেরও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা নিশ্চিত করব এবং আমি মনে করি যে আবেগের একটা জায়গা অবশ্যই আছে। যেহেতু বড় একটা আন্দোলন হয়েছে এবং সাকিবের আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে জড়িত ছিলেন। যেটা উনি ক্লিয়ারেন্স দিয়েছেন উনার পোস্টে। তারপরও কিছু ইমোশন রয়ে গেছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক ওই প্রশ্নে যাব না। সেটা অন্য বিতর্ক।’

আরও পড়ুনঃ   মহান মে দিবসে বাঘায় বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

প্রসঙ্গত, আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্ট খেলে ফরম্যাটটিকে বিদায় জানাতে চান সাকিব। তবে তার দেশে আসার বিষয়টি আপাতত আইন মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে বলে মনে হচ্ছে ক্রীড়া উপদেষ্টার মন্তব্যের পর। সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

১০

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

১১

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

১২

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

১৩

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

১৪

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

১৫

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

১৬

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১৭

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১৮

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST