২২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বুন্দেসলিগা: ৯৭ মিনিটের গোলে লেভারকুসেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড বজায় থাকলো

অনলাইন ডেস্ক : স্টপেজ টাইমে জোসিপ স্টানিসিচের গোলে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বায়ার লেভারকুসেন। এর ফলে এবারের মৌসুমে জাভি আলোনসোর দল প্রথম পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা থেকে রক্ষা পেয়েছে।
সিগন্যাল ইডুনা পকে ৮১ মিনিটে স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় স্বাগতিক ডর্টমুন্ড। মার্সেল সাবিটাইজারের দারুন এ্যাসিস্টে ফুলক্রুগের শট গোলরক্ষক লুকাস হ্রাদিকের গ্লাভস ফসকে জালে প্রবেশ করে। কিন্তু স্টপেজ টাইমের সাত মিনিটে ফ্লোরিয়ান রিটজের কর্ণার থেকে স্টানিসিচ লেভারকুসেনকে সমতায় ফেরান। এর ফলে বুন্দেসলিগার সদ্য চ্যাম্পিয়ন লেভারকুসেনের সব ধরনের প্রতিযোগিতায় ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আরো সমৃদ্ধ হলো।
ম্যাচ শেষে লেভারকুসেন কোচ আলোনসো বলেছেন, ‘আমরা যে গোলটি হজম করেছি তা উচিৎ হয়নি। কিন্তু আমরা ম্যাচ ছেড়ে দেইনি। এই ধরনের প্রতিক্রিয়ায় আমি দারুন খুশী। আমরা এখনো বড় পার্টির অপেক্ষায় আছি। এখন আমরা অনেকটাই রিকভার করেছি। পরবর্তী ম্যাচে স্টুটগার্টের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিতে হবে, কারন ম্যাচটি বেশ উত্তেজনাকর হবে। আমরা বাকি ম্যাচগুলোতেও হারতে চাইনা। শেষ মুহূর্তে আজকের গোলটি আমাদের সবাইকে বেশ আবেগী করে তুলেছিল। সমর্থকদের সাথে এই ধরনের গোল উদযাপনের বিষয়টি সত্যিই বিশেষ কিছু।’
গত সপ্তাহে ওয়ার্ডার ব্রেমেনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ৩০ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে প্রথমবারের মত বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করে লেভারকুসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST