২১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

চৈত্রের বৃষ্টি চাঁপাইনবাবগঞ্জে আমের জন্য আশীর্বাদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে চৈত্রের প্রথম সপ্তাহে সারাদিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিকে আমের জন্য আশীর্বাদ বলছেন আম চাষিরা। জেলা কৃষি বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জে গড়ে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ সদর উপজেলায় ৩০ মিলিমিটার, শিবগঞ্জে ৮, গোমস্তাপুরে ১৫ ও ভোলাহাটে ২০ মিলিমিটার। বুধবার (২০ মার্চ) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকে।

আম চাষী ইয়াসিন আলী বলেন, চলতি মৌসুমে তার ২২ বিঘা জমিতে আমের বাগান রয়েছে। শতকরা ৭৫-৮০ ভাগ গাছে মুকুল থেকে আমের গুঁটি বের হয়েছে। সবগুলো গাছের গোড়ায় সার দেয়া ছিল। যেখানে গভীর নলকুপ থেকে সেচ দিতে খরচ হত ৪০ হাজার টাকার উপরে। সে খরচ তিনি বেঁচে গেলেন। একই সঙ্গে পর্যাপ্ত আমের জন্য বৃষ্টির পানি পেলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাহারুল হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ-সম্পাদক ইসমাইল হোসেন শামীম বলেন, যে আমের মুকুলগুলো এখনও ছোট, সেগুলোতে ক্ষতি হবে। কিন্তু যে মুকুলের গুটি এসেছে সেগুলোর উপকার করবে আমের জন্য বৃষ্টি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. পলাশ সরকার জানান, চৈত্র মাসের বৃষ্টি আমের জন্য দারুণ উপকার হবে। কিন্তু আগে সেসমস্ত গাছে মুকুল হয়েছিল, সেগুলো ক্ষতিগ্রস্থ হবে। তবে যেসব গাছের গোড়ায় সার দেয়া হয়েছিল, ওইসব বাগানে বৃষ্টি হওয়ায় শক্ত হবে গাছের ডগা।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

উল্লেখ্য, চলতি মৌসুমে এই জেলায় প্রায় ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবার জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন আম। গত মৌসুমে জেলায় আম উৎপাদন হয়েছিল ৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলায়ই কম বেশি আমের চাষ হয়। তবে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় শিবগঞ্জ উপজেলায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST