৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেমের গুঞ্জনের পর তিশা আউট, পূজা ইন

অনলাইন ডেস্ক : নির্মাতা রায়হান রাফীর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে নায়িকা হিসেবে অভিনয় করার কথা ছিল ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। গত মাসেই প্রকাশ্যে আসে সেই খবর।

তবে মাস ঘুরতেই রাফীর সেই প্রজেক্টের নায়িকার পরিবর্তন। তানজিন তিশা নয়, পূজা চেরিকে নিয়ে ‘ব্ল্যাক মানি’ নির্মাণ করবেন এই নির্মাতা। শনিবার (৫ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রায়হান রাফী নিজেই। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নায়িকা পূজা চেরি।

আরও পড়ুনঃ   ‘ইনসাফ’-এ বড় চমক চঞ্চল, হতবাক দর্শকেরা!

মিডিয়া পাড়ার খবর, সম্প্রতি তমা মির্জার সঙ্গে রায়হান রাফীর সম্পর্কের ভাঙনের খবর প্রকাশ্যে আসার পরে তানজিন তিশার সঙ্গে এই নির্মাতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যে কারণেই নাকি তিশাকে নিয়ে ‘ব্ল্যাক মানি’ নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসেন রাফী। বেছে নেন পূজা চেরিকে।

ক্যারিয়ার শুরুর দিকে রায়হান রাফির সঙ্গে পূজা চেরি পরপর দুটি সিনেমায় অভিনয় করেছেন। এবারই প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব সিরিজে কাজ করবে এই জুটি।

আরও পড়ুনঃ   কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

‘ব্ল্যাক মানি’ প্রসঙ্গে এর আগে গণমাধ্যমকে রাফি জানিয়েছিলেন, সাধারণত তিনি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করেন, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। বঙ্গের সঙ্গে নতুন ধরনের এ রকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে তিনি অনেক আনন্দিত।

‘ব্ল্যাক মানি’ ওয়েব ফিল্মে পূজা চেরির সঙ্গে চিত্রনায়ক রুবেলকেও দেখা যাবে। শনিবার সংবাদ সম্মেলনে রাফীর পাশেই দেখা গেছে এই অভিনেতাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST