১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকিবকে নিয়ে গুঞ্জনের মাঝে ভক্তদের সুখবর দিলেন মাহি

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরেই স্বামী রাকিব সরকারের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির সম্পর্ক নিয়ে বিনোদন জগতে নানা গুঞ্জন চলছিল। বছর দেড়েক আগে নিজেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই নায়িকা। সেই ঘোষণার পর থেকে স্বামী রাকিব সরকারের সঙ্গে মাহিকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

সম্প্রতি ব্যক্তিগত জীবনের সেই জল্পনার অবসান ঘটিয়েছেন মাহি। নিজের ফেসবুক হ্যান্ডেলে স্বামী রাকিব এবং তাদের একমাত্র সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করে ভক্তদের নতুন বার্তা দিয়েছেন এই আলোচিত তারকা।

এদিকে, ব্যক্তিগত জীবনের এই পটপরিবর্তনের ঠিক পরপরই ভক্তদের জন্য নতুন সিনেমার সুখবর নিয়ে হাজির হলেন মাহি। সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলেছেন তিনি। মাহি স্পষ্ট জানিয়েছেন, এই সিনেমাটি তার সুপারহিট সিনেমা ‘অগ্নি-২’-এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই ‘অগ্নি’ নয়।

আরও পড়ুনঃ   বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

নায়িকার কথায়, ‘অগ্নি’ ছিল শুধু প্রতিশোধের গল্প। আর ‘অন্তর্যামী’ হলো একটি ‘সারভাইভাল স্টোরি’ বা জীবন সংগ্রামে টিকে থাকার গল্প ।

মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন, ‘অন্তর্যামী’ একটি সম্পূর্ণ লেডি অ্যাকশন সিনেমা। এই সিনেমায় কোনো চিরাচরিত নায়ক নেই। অ্যাকশনের সবটুকু ভার একা নিজের কাঁধে নিয়েছেন নায়িকা মাহি নিজেই। তিনি আরও দাবি করেছেন, ‘অন্তর্যামী’ হবে ‘অগ্নি’র চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশনধর্মী।

আরও পড়ুনঃ   বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন, জানালেন মোনালিসা

সিনেমাটি বরাবরের মতো প্রযোজনা করছে দেশের প্রথম সারির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। এর নির্মাণের দায়িত্বে আছেন পরিচালক সৈকত নাসির। জানা গেছে, ‘অন্তর্যামী’র শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড এবং আমেরিকায়।

সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে মাহিয়া মাহি এবং ৯ বছর বয়সী শিশু শিল্পী মাবশুকে কেন্দ্র করে। এই শিশুশিল্পী মাবশুই ‘অন্তর্যামী’ হিসেবে বিশেষ ভূমিকায় অভিনয় করছে। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফিতে কাজ করছেন বাবা যাদব, আর ফাইট ডিরেকশনের দায়িত্বে আছেন জাইকা স্ট্যান্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST