১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১৫ বছর পর ঢাকার কনসার্টে গাইবেন বেবী নাজনীন

অনলাইন ডেস্ক : চলতি বছর বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল-বিএনপি। সে উপলক্ষ্যে দেশের খ্যাতিমান সব শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সার্বজনীন কনসার্ট’। এই ওপেন কনসার্টটিতে পারফর্ম করবেন দেশবরেণ্য সব সংগীতশিল্পী ও ব্যান্ড দল; যাদের মধ্যে আছেন সংগীতশিল্পী বেবী নাজনীন।

গত নভেম্বর মাসে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে নিউইয়র্ক থেকে দেশে ফেরেন বেবী নাজনীন। আওয়ামী আমলে রাজনৈতিক নিগ্রহের শিকার এই শিল্পীকে গান গাইতে দেওয়া হতো না কোনো কনসার্ট বা রাষ্ট্রীয় গণমাধ্যমে। অবশেষে ১৫ বছর পর নিজ দেশের মাটিতে গান গাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন তিনি; ‘সার্বজনীন কনসার্ট’ এ যোগ দিচ্ছেন বলেও গণমাধ্যমে নিশ্চিত করেছেন গায়িকা নিজে।

আরও পড়ুনঃ   পুরনো স্মৃতিতে ডুব দিতেই চোখ ছলছল শ্রদ্ধার

এ প্রসঙ্গে গায়িকার ভাষ্য, ‘সবার আগে দেশ। দেশের জন্যই আমাদের তরুণরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সে লক্ষ্যেই এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটে, বিশেষ করে তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

আরও পড়ুনঃ   ভারতকে ‘বস্তি’ হিসেবে দেখানো ছবিই অস্কারে যায় : কঙ্গনা রানাওয়াত

কনসার্টে বেবী নাজনীনের পাশাপাশি পারফর্ম করবেন জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, কনকচাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কনা, বাউল শিল্পী ও লালন শিল্পীসহ এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হবে এই কনসার্টের, বিকাল তিনটা থেকে শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১০

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১১

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১২

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৩

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৪

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৫

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৬

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৭

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৯

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST