৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রুয়েটে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস

সংবাদ বিজ্ঞপ্তি : শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা তৈরিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার (০৫ অক্টোবর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপন করা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

আজ শনিবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত বের করা হয়। র‌্যালিটি রুয়েট প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ।

আরও পড়ুনঃ   সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন করেন- রুয়েটের সাবেক উপাচার্য ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রফিকুল আলম বেগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুলবুল আহমেদ, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০২২ সিরিজের শিক্ষার্থী তৌহিদ আহমেদ জিহাদ।

আরও পড়ুনঃ   এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ ০৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ সহ প্রাক্তন এবং বর্তমানে কর্মরত শিক্ষক, শিক্ষার্থী ও অংশীজনগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১০

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৩

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৪

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৬

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৭

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৮

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৯

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST