১০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর অডিটোরিয়ামে সোমবার সকাল ১০.০০ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান মহোদয় প্রফেসর ড. মো. অলীউল আলম এঁর সভাপতিত্বে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আরও উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব জনাব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক, সিনিয়র সিষ্টেম এনালিষ্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মোছা. সেলিনা পারভীনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ০৮টি জেলার ২০৩টি কেন্দ্র থেকে আগত সম্মানীত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী’র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম। তিনি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের প্রতি আহবান জানান। তিনি বলেন- কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপের জড়িত থাকলে বোর্ড কর্তৃক বিধিমোতাবেক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তাঁর কেন্দ্রের আওতাধীন সকল
মহাবিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন করে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত প্রযুক্তি-নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমরা তাঁর অঙ্গীকার বাস্তবায়নে সারথী হতে চাই।

আরও পড়ুনঃ   জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এরপর বক্তব্য রাখেন মতবিনিময় সভার প্রধান অতিথি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিভাগীয় কমিশনার, রাজশাহী। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের প্রতি আহবান জানান।
আরও বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম। এরপর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে প্রদান করেন রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিষ্টেম এনালিষ্ট মোহাম্মদ শফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ   শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে, পিটিআইকে ড. ইউনূস

সভায় সমাপনী বক্তব্যে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব জনাব মো. হুমায়ূন কবীর উপস্থিত সকলকে এবং অভিভাবক ও শিক্ষকবৃন্দ যারা পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনার জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এবার ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৭৪১টি কলেজের ৭২২৪৬ জন ছাত্র এবং ৬৫৯১১ জন ছাত্রী মোট ১৩৮১৫৭ জন শিক্ষার্থী ২০৩টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করবে।

মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জনাব মো. মুঞ্জুর রহমান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১০

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৪

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৬

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৯

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

২০

Design & Developed by: BD IT HOST