২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিমিয় করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বুধবার দুপুরে বিভাগীয় কমিশনারের দপ্তরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নাগরিক সেবা, রাজশাহী নগরীর উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। সুশাসন নিশ্চিতসহ ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নমুলক কার্যক্রমের ক্ষেত্রে স্থানীয় সংবাদপত্রগুলোর ইতিবাচক অবস্থান প্রত্যাশা করেন তিনি।
স্থানীয় সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত রাজশাহী এডিটরস ফোরামের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে বিভাগীয় কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। এসময় বিভাগীয় কমিশনার বিভিন্ন কার্যক্রম এবং সিটি কর্পোরেশন নিয়ে তাঁর উদ্যোগের বিষয়ে মতবিনিময় করেন। তিনি নাগরিক সেবা সহজ করা, নগরীর যানজট কমানো, কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন উদ্যাগের কথা তুলে ধরেন। এসব কার্যক্রমে স্থানীয় সংবাদপত্রসহ সাংবাদিকদের আন্তরিক সহযোগিতাও প্রত্যাশা করেন। এসময় সাংবাদিক প্রতিনিধিরা রাসিকের কার্যক্রম, নাগরিক সেবা সহজিকরণ, যানজট নিয়ন্ত্রণ, নগরীর উন্নয়ন কর্মকাণ্ডসহ নানান বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
এডিটরস ফোরামের প্রতিনিধি দলে ছিলেন ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দপ্তর সম্পাদক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, সদস্য দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব ও উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST