১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

হেনস্তার ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি : ভূমি পেডনেকর

অনলাইন ডেস্ক : আরজি কর ঘটনার পর এবার নতুন করে নারী সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছে। সোমবার কলকাতায় এসেছিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। সেখানেই লিঙ্গ বৈষম্য, নারী নির্যাতন নিয়ে প্রশ্ন করা হয় তাকে। এ সময় তার সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার বিষয়ে কথা বলেছেন।

ভূমি পেডনেকর বলেন, ‘যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারে জর্জরিত নারী। এক কথায় সেই সমস্যার সমাধান সম্ভব নয় কিন্তু মেয়েদের এবার মুখ খুলতে হবে। মুখ বুজে সহ্য করার বদলে মুখ খুলতে হবে। জানাতে হবে তাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে যাওয়া অত্যাচারের কথা। সমাজকে জানাতে হবে, তবে সমাজকে পাশে পাবেন তারা।’

আরও পড়ুনঃ   কাঞ্চনকে গালি, কড়া পদক্ষেপ নিলেন স্ত্রী

এদিন সাদা পোশাকে স্নিগ্ধতা ছড়িয়েছেন। তার বক্তব্য জোরালো হলেও তাতে উগ্রতা ছিল না। নিজের জীবনের উদাহরণ দিলেন ভূমি। তার কথায়,‘দেশের প্রত্যেকটি পরিবারের মেয়েরা কোনও না কোনও ভাবে হেনস্তার শিকার হয়েছেন। আমিও আক্রান্ত হয়েছি। দিনের পর দিন সেই ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি। যার ছাপ এবং চাপ পড়েছে জীবনযাত্রার উপর যা কাম্য নয়।’

এ অভিনেত্রী জানান, একে হেনস্তার শিকার তার উপরে লোকলজ্জায় নীরব থাকা। মেয়েদের উপরে এ যেন সাঁড়াশি আক্রমণ! যার ভারে মেয়েরা জর্জরিত, ক্লান্ত, তবু তার সমাধান নেই। ঘর থেকেই বদল শুরু হোক। নারী যেমন পুরুষকে সম্মান করবেন, তেমনই পুরুষও সম্মান করতে শিখুক নারীকে। তবেই লিঙ্গ বৈষম্য দূর হবে।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক টেলি অ্যাওয়ার্ড জিতল শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর

তার ভাষ্য, প্রতিদিন খবরের কাগজ খুললেই প্রথম পাতায় জ্বলজ্বল করে ধর্ষণের ঘটনা। পড়তে পড়তে অবসন্ন তিনি। মন হয়ে ওঠে বিদ্রোহী। জানতে চায়, আর কতদিন এভাবে নারী অত্যাচারিত হবে? কর্ম ক্ষেত্রেও লিঙ্গ সমতা ফেরাতে হবে। টেকনিশিয়ানদের থেকে শুরু করতে হবে। শেষ হবে পরিচালনা স্তরে। মেয়েরা যেমন বলবেন, তাদের বক্তব্যও শুনতে হবে।

পোশাক থেকে আচরণ মেয়েদের সব কিছু নিয়ে সারাক্ষণ সমালোচনা চলে। ভূমির মতে, এটাও নারী হেনস্তার অন্যতম কারণ। পাশাপাশি তিনি শিশুদের বড় করে তোলার বিষয়টির উপরেও জোর দেন। ’এখনকার শিশুরা যেন আগের তুলনায় অনেক বেশি অমানবিক। ওরা অনায়াসে কুকুরের লেজে বাজি বেঁধে জ্বালায়!’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST