২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আসছে শাহরুখের পর্দাকাঁপানো ‘পাঠান’ এর সিক্যুয়েল

অনলাইন ডেস্ক : একের পর এক ফ্লপ ছবির পর ‘বলিউড কিং’ শাহরুখ খানকে তার হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। রূপালি পর্দায় শাহরুখের কণ্ঠে ‘পাঠান জিন্দা হ্যায়’ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল সিনেপ্রেমীরা। বক্স অফিসে হাজার কোটি পেরিয়ে গিয়েছিল ছবির কালেকশন। এবার শুরু হয়েছে সেই ছবির সিক্যুয়েলের কাজ। ‘পাঠান ২’ নিয়ে নতুন আপডেট দিলেন সিনেমাটির কাহিনিকার আব্বাস টায়ারওয়ালা।

যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি লিখেছিলেন আব্বাস। দ্বিতীয় ছবির গল্পও তিনি লিখেছেন। গল্প লেখার পরে এবার শুরু হয়েছে ছবির সংলাপ লেখার কাজ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তবে ছবিতে খলনায়কের চরিত্রে কে থাকবেন কিংবা পরিচালনা কে করবেন তা অবশ্য খোলসা করেননি আব্বাস।

আরও পড়ুনঃ   রোম্যান্স ছেড়ে ভৌতিক পথে অঙ্কুশ-ঐন্দ্রিলা

যদিও এটা নিশ্চিত যে, সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির পরিচালক থাকবেন না। কেননা তার হাতে রয়েছে শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’। ফলে অন্য কারও হাতেই থাকতে পারে ‘পাঠান ২’ পরিচালনার দায়ভার। সেই সঙ্গেই ছবিটি কবে মুক্তি পাবে, সে ব্যাপারেও কিছু বলেননি আব্বাস টায়ারওয়ালা।

এদিকে শাহরুখের ‘কিং’ ছবিটি নিয়েও আপডেট দিয়েছেন আব্বাস। জানিয়েছেন, ছবির সংলাপ লেখার কাজ তিনি শুরু করেছেন। সুজয় ঘোষের সঙ্গে এটাই প্রথম ছবি শাহরুখের। স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। এই ছবিটি সুহানা খানেরও প্রথম ছবি হতে চলেছে। বাবা ও মেয়েকে একসঙ্গে দেখতেও মুখিয়ে রয়েছেন মহাতারকার অনুগামীরা।

আরও পড়ুনঃ   বোল্ড লুকে ধরা দিলেন মিমি চক্রবর্তী

এই মুহূর্তে শুটিং চলছে ‘ওয়ার ২’ ছবিটির। আগামী বছরই তা মুক্তি পাওয়ার কথা। এই ছবিতেও অতিথি শিল্পীর ভূমিকায় থাকতে পারেন শাহরুখ খান। যেহেতু স্পাই ইউনিভার্স, তাই ‘পাঠান’ সম্ভবত স্ক্রিন শেয়ার করবেন ‘কবীর’ হৃতিক রোশনের সঙ্গে। আবার এই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান স্পাই ছবি ‘আলফা’তেও একঝলক দেখা যেতে পারে শাহরুখকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

১

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

২

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৩

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৪

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৫

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৭

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৮

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৯

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১০

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST