২০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চেহারায় পরিবর্তন আনতে কতটা লড়াই করেছেন আলিয়া

অনলাইন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু, শুরুর দিকে আলিয়ার জীবন আরামদায়ক এবং সুখের ছিল না। কারণ, তার চেহারা অর্থাৎ দৈহিক গঠন নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন না অভিনেত্রী। কিন্তু মনকে সামাল দিয়ে নিজের মত করে লড়াই গেছেন আলিয়া।

নিজের ফিটনেস ও আউটলুক নিয়ে কতটা সমস্যার মধ্যে ছিলেন, সে গল্পই তুলে ধরলেন বলিউডের এই সুন্দরী নায়িকা। বিশেষ করে তার ওজন নিয়ে বেশি ভুগছিলেন তিনি; যা নিয়ে সবসময় দুশ্চিন্তা গ্রাস করত আলিয়াকে।

নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভোগায় পরিচালক করণ জোহরের ছবিতে কাজ করার সময় আতঙ্কে পড়েছিলেন আলিয়া। বিষয়টি বাবাকে ফোন করে পর্যন্ত জানিয়েছিলেন আলিয়া।

আরও পড়ুনঃ   হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানান, তিনি তার মুটিয়ে যাওয়া শরীর নিয়ে লড়েছেন। এরপর ধীরে ধীরে তার ওজন কমতে থাকলে সেটিও অনুভব করেন তিনি। আলিয়ার কথায়, ‘আমি বেশ স্বাস্থ্যকর বাচ্চা ছিলাম, সেই সময়ে আমার জীবন নিয়ে খুব খুশি আমি। নিজেকে যেভাবে দেখছিলাম তাতে কিছু ভুল ছিল বলে আমি মনে করিনি। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার সাথে সাথে নিজের সম্পর্কে ধারণা পরিবর্তন হতে শুরু করে।’

অভিনেত্রী বলেন, ‘আমি তখন থেকে আমার এই শরীর নিয়ে সমস্যাগুলির সাথে লড়াই করেছি। আমি যতই ওজন কমাই না কেন, আমি সবসময় সংগ্রাম করেছি। কারণ আমার শরীরের প্রতি অনেক শ্রদ্ধা ছিল’

আরও পড়ুনঃ   কারিনাকে ‘মাতাল’ বলে সমালোচনা, জবাব দিলেন টুইঙ্কল

আলিয়ার সংগ্রামের পাশাপাশি জীবন উদ্‌যাপনের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। তার থেকেও বড় কথা। অভিনেত্রীর বন্ধুরা, তাকে নানা উপদেশ দিতেন। জীবন উপভোগ করার পরামর্শ দিতেন। কিন্তু, ইন্ডাস্ট্রিতে শিল্পের প্রয়োজনে নিজের অনুভূতি মুছে ফেলতে পারেননি আলিয়া। অভিনেত্রী বলেন, ‘আমার বন্ধুরা বলত, আলিয়া, ডায়েট করা বন্ধ করতে হবে। একটু শান্ত হও, একটু বাঁচো, কিছু খাবার খাও। আর আমি বলতাম, একবার মোটা বাচ্চা মানে সবসময় মোটা বাচ্চা’।

উল্লেখ্য, আলিয়াকে সামনেই দেখা যাবে ভাসান বালার ‘জিগরা’ ছবিতে। এছাড়াও সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও তাকে দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১১

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১২

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৩

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৪

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৫

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৬

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৭

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৮

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৯

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST