১৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে পুরষ্কার ও সনদ তুলে দেন ড. মোঃ জাহাঙ্গীর আলম, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রাজশাহী।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদ করণ প্রকল্প, বন অধিদপ্তর, ঢাকার আয়োজনে তিনদিন ব্যাপি (১৬-১৮জুন) প্রশিক্ষণের বৃহস্পতিবার (১৮ জুন) বনবিদ্যা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এফএসটিআই) হল রুমে সমাপনী আলোচনাসভা, পুরষ্কার প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

পরিবেশ সংরক্ষণে বন্যপ্রাণীর ভূমিকা, বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা, বন্যপ্রাণী অপরাধের ধরণ ও শাস্তির বিধান, বন্যপ্রাণী আইন ও বিধিমালা এবং বন্যপ্রাণী সংরক্ষণে মনিটরিং ড্রোনের ব্যবহারসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনদিন ব্যাপি ৩০ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্বেচ্ছাসেবী, রাজনীতিবিদ ও সাংবাদিকদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে পুরষ্কার ও সনদ তুলে দেন ড. মোঃ জাহাঙ্গীর আলম, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাহাত হোসেন, সহকারী প্রকল্প পরিচালক, বাংলাদেশের প্রাণিকুলের রেডলিস্ট হালনাগাদকরণ প্রকল্প, ঢাকা, মাহফুজ আরা, ইন্সট্রাক্টর, ফরেস্ট্রি সাইন্স এ্যান্ড টেকনোলজি, রাজশাহী।

আরও পড়ুনঃ   বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ এহতেশামুল হক, সিনিয়র ইনস্টাক্টর, ফরেস্ট্রি সাইন্স এ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, রাজশাহী। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: জাহাঙ্গীর কবির, বন্যপ্রাণী পরিদর্শক, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী।

প্রশিক্ষণ শেষে ৩০ জন স্বেচ্ছাসেবী প্রশিক্ষনার্থীদের মুল্যায়ন পরীক্ষার ফলাফল অনুযায়ী পুরষ্কার প্রদান ও সকল প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST