২০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সালমানের সম্পর্ক ভাঙার নেপথ্যে ঐশ্বরিয়া, মুখ খুললেন প্রাক্তন সোমি

অনলাইন ডেস্ক : বলিউডে এখনও চর্চা রয়েছে ইন্ডাস্ট্রির দুই তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অপূর্ণ প্রেম। ‘হাম দিল দে চুকে সানাম’ ছবি থেকে নাকি মনের অনুভূতি আদান-প্রদান হয় তাদের। কিন্তু সে সময় আবার সোমি আলিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সালমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলিয়া। সালমানের বাড়ি অর্থাৎ, গ্যালাক্সি-র শরীরচর্চা কেন্দ্রে (জিম) নাকি প্রবেশ করতেন ঐশ্বরিয়া; আর তা নাকি দেখেছিলেনও সোমি। সে সময় সোমি ধরে নিয়েছিলেন, সালমানের সঙ্গে তার নিজের চলমান সম্পর্ক শেষ হতে চলেছে।

আরও পড়ুনঃ   ভেজা গায়ে উষ্ণতা ছড়ালেন ঋতাভরী

‘হাম দিল দে চুকে সানাম’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই সোমির সঙ্গে সালমানের দূরত্ব তৈরি হতে থাকে। সোমি বলেন, ‘শ্যুটিংয়ের সময় আমি সালমানকে এক বার ফোন করেছিলাম। কিন্তু ও ফোন ধরেনি। তার পরেই আমি ছবির পরিচালক সঞ্জয় লীলা ভানসালিকে ফোন করি। তিনি ফোন ধরে বলেন, সালমান শ্যুটিংয়ের মধ্যে আছে। আমি ভাবলাম, সালমান শ্যুটিং করছেন, তো ভানসালী কীভাবে ফোন ধরছেন? তারও তো পরিচালনার কাজে ব্যস্ত থাকার কথা।’

গ্যালাক্সি-র একতলায় সালমান ও সোমি সেই সময়ে একসঙ্গে থাকতেন। সেখানেই ছিল তাদের জিম। সোমি বলেন, ‘ঐশ্বরিয়া সালমানের শরীরচর্চা কেন্দ্রে আসতে শুরু করে। সালমান আর আমি ওই একই জায়গায় থাকতাম।’

আরও পড়ুনঃ   আমি সুগার মাম্মি হতে চাই : সুবাহ

তা হলে কি সেই জিম থেকেই প্রেমে পড়েছিলেন ভাইজান ও ঐশ্বরিয়া? উত্তরে সোমি বলেন, ‘সালমান ও ঐশ্বরিয়া ‘সাম দিল দে চুকে সানাম’ ছবির সময়েই প্রেমে পড়েছিলেন। আমি বাড়ির পরিচারকদের থেকে এই সম্পর্কের খবর পেতাম। আমি জানতাম, ওদের এই সম্পর্ক অনেক দূর আগাবে। বুঝতে পেরেছিলাম, সম্পর্কটা থেকে আমার সরে যাওয়ার সময় এসেছে।’

এর পরে সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক প্রায়ই আলোচনায় উঠে আসত। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায় ২০০২ সালে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST