১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে ১০ এপ্রিল

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে আগামী ১০ এপ্রিল ঈদ হতে পারে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থা’। ঈদের চাঁদ ওঠার মাধ্যমে শেষ হয় সিয়াম-সাধনার মাস রমজান। এরপর মুসল্লিরা পালন করেন খুশির ঈদ।

আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আগামী ১০ এপ্রিল বুধবার ঈদ হতে পারে। যার অর্থ এবার মুসল্লিরা ৩০টি রোজা রাখবেন।

কাকতালীয়ভাবে শাহিওয়াল বা ঈদের চাঁদের জন্মের দিন আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ হবে। মধ্যরাতের আগে অর্ধচন্দ্রের উদয় হওয়ার অর্থ এর পরের দিন বেশিরভাগ ইসলামিক দেশে সূর্যাস্তের পর চাঁদ দেখা যাবে।

আরও পড়ুনঃ   গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ২০ ফিলিস্তিনির লাশ উদ্ধার

মুসল্লিদের মধ্যে ঈদুল ফিতর ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাতিক তাৎপর্য বহন করে। এরমাধ্যমে কৃতজ্ঞতা, নতুনত্ব এবং সামাজিক বন্ধনের প্রতীকি ফুটে ওঠে। ঈদুল ফিতরের মাধ্যমে উদযাপিত হয় রোজার চূড়ান্ত এবং ঐশ্বরীয় বিষয়টি।

ঈদের দিন মুসল্লিরা বিশেষ নামাজ আদায়ের জন্য একসঙ্গে জড়ো হন। যা ঈদুল ফিতরের নামাজ হিসেবে পরিচিত। এই নামাজ মসজিদ, খোলা ময়দান অথবা বড় কোনো স্থানে আদায় করা হয়।

ঈদুল ফিতরের নামাজে কৃতজ্ঞতা, সহানুভূতি এবং দানশীলতার ওপর খুতবা বা আলোচনা করা হয়। নামাজ শেষে পরিবারের সদস্যরা একত্রিত হন, একসঙ্গে খাওয়া দাওয়া করেন এবং একে-অপরকে উপহার দিয়ে থাকেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা কলকাতার হাসপাতালের

মধ্যপ্রাচ্যে যদি ১০ এপ্রিল ঈদ হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আগামী ১১ এপ্রিল ঈদ পালিত হবে।

গত ১০ মার্চ রাতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের পশ্চিম গগনে দেখা যায় পবিত্র রমজান মাসের চাঁদ। এরপরের দিন থেকে শুরু হয় সিয়াম সাধনার মাস। পরের দিন ১১ মার্চ রাতে বাংলাদেশেও দেখা যায় রমজানের চাঁদ।

যদিও জ্যোতির্বিদরা ধারণা করেছিলেন; এমনকি অনেকটা জোর দিয়ে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে প্রথম রোজা হবে ১২ মার্চ থেকে। কিন্তু তাদের সেসব ধারণা ভুল প্রমাণিত হয় এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে চাঁদ দেখা যায়।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST