১০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের সাত সামরিক হেলিকপ্টার নিয়ে গেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ২০২১ সালে তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাওয়ার পর পালিয়ে যান আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। ওই সময় তড়িঘড়ি করে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ও যুদ্ধবিমান প্রতিবেশী দেশ উজবেকিস্তানে নিয়ে যাওয়া হয়। সেগুলোর মধ্যে সাতটি ব্ল্যাক হক হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের কাছে তুলে দিয়েছে উজবেকিস্তান। সম্প্রতি ওয়াশিংটনের উজবেক দূতাবাসে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বিষয়টি জানার পর এ নিয়ে নিন্দা জানিয়েছে আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান। তারা বলেছে, এসব হেলিকপ্টারের মালিক আফগান জনগণ। এগুলো তাদের কাছেই ফিরিয়ে দেওয়া উচিত।

আরও পড়ুনঃ   ইরানে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ৭ শতাংশের বেশি বেড়েছে

এ ব্যাপারে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, “উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের আফগানিস্তানের হেলিকপ্টার নেওয়ার ঘটনা অগ্রহণযোগ্য। প্রতিবেশী দেশগুলোকে আফগানিস্তানের অধিকারকে সম্মান জানানো উচিত। আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাব এগুলো আফগানদের কাছে ফিরিয়ে দিতে কোনো বাধা প্রধান করবেন না।”

আশরাফ গণির সরকারের পতনের পর সবমিলিয়ে মোট ৪৬টি বিমান ও হেলিকপ্টার উজবেকিস্তানে নিয়ে যাওয়া হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তালেবান ক্ষমতা নেওয়ার আগে আফগানিস্তানের ১৬৪টি সামরিক উড়োজাহাজ ছিল। যেগুলোর মধ্যে এখন ৮১টি তাদের হাতে রয়েছে।

দেশটির সামরিক বিশেষজ্ঞ হাদি কুরাইশি বলেছেন, “উজবেকিস্তানের কাবুলের সঙ্গে চুক্তি করা উচিত ছিল। কিন্তু তারা করেনি। এরবদলে আফগানদের সম্পত্তি সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে।”

আরও পড়ুনঃ   বাংলাদেশের ‘সমালোচনা’ করে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

ফজল রহমান ওরিয়া নামে এক রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছেন, এখন এসব হেলিকপ্টার ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবান সরকারের সরাসরি কথা বলা উচিত। এছাড়া উজবেকিস্তানের সঙ্গেও আলোচনা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, “উজবেকিস্তানকে চাপ না দিয়ে তালেবান সরকারকে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে হবে। এছাড়া উজবেকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। যেন আফগানিস্তানের সামরিক সরঞ্জাম এবং উজবেকিস্তানে থাকা বাকি জিনিসপত্র আফগানিস্তানে ফিরে আসে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১০

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১১

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১২

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৩

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৪

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৬

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৭

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৮

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৯

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

২০

Design & Developed by: BD IT HOST