৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ক্যাটরিনা যেন বিয়ে করেন সালমানকে, চেয়েছিলেন আমির খান

অনলাইন ডেস্ক : প্রায় ৬ বছর সম্পর্কে ছিলেন বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০৫ সালে প্রথমবারের মতো ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করেন এই জুটি।

যদিও তার আগে থেকেই দুজনের মাঝে প্রেম। পর্দার পাশাপাশি বাস্তবেও জুটি হিসেবে সালমান-ক্যাটরিনাকে দেখতে চেয়েছিলেন অনুরাগীরা। এমনটা চেয়েছিলেন স্বয়ং আমির খানও। সেটা সত্যি করতে আপ্রাণ চেষ্টাও করেছিলেন তিনি।

শোনা যায়, বিয়ের কথা পর্যন্ত গড়িয়েছিল সালমান-ক্যাটরিনার সম্পর্ক! অভিনেত্রীকে জীবনসঙ্গী হিসেবে ভীষণভাবে চেয়েছিলেন সালমান। তবে সবাইকে চমকে দিয়ে আচমকা বিচ্ছেদ হয়ে যায় এই যুগলের।

সালমানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৩ সালে রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা। সে সময়েই আমির খানের সঙ্গে ‘ধুম ৩’ সিনেমায় কাজ করেন তিনি। সেই ছবির প্রচারে এসে আবারও সালমান খান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় ক্যাটরিনাকে।

আরও পড়ুনঃ   মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা, রূপে মুগ্ধ অনুরাগীরা

ছবির প্রচারে সংবাদ সম্মেলনে আমির খান জানান, তিনি বহু চেষ্টা করেছেন সালমানের বিয়ের জন্য। অনেক অনুরোধ করেছেন ভাইজানকে। কিন্তু অভিনেতা শুনছেন না সে কথা।

আমির যখন কথাগুলো বলছিলেন তখন পাশে নিশ্চুপ হয়ে বসে ছিলেন ক্যাটরিনা। এরপর এক সাংবাদিক অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, সালমানের বিয়ে না করা নিয়ে তার মন্তব্য কী?

জবাবে অস্বস্তি নিয়ে ক্যাটরিনা বলেন, ‌‘আমি সত্যিই জানি না কী বলব এ বিষয়ে… কিছু বলতে পারলে ভালো হতো, কিন্তু এ প্রশ্নের কোনো জবাব নেই আমার কাছে।’

তখন পাশ থেকে আমির আবেগঘন গলায় ক্যাটরিনাকে জিজ্ঞেস করেন, ‘আদৌ কখনও সালমানকে জিজ্ঞেস করেছো, সে বিয়ে করতে চায় কি না?’ দৃশ্যত লজ্জায় আরও কুঁকড়ে যান ক্যাটরিনা। বলেন, ‘এ বিষয়ে কিছুই বলার নেই আমার!’

আরও পড়ুনঃ   শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন সংগীতশিল্পী

আমির তখন প্রকাশ্যেই বলে ফেলেন, তিনি নিজেও বাস্তবে চেয়েছেন সালমান-ক্যাটরিনাকে স্বামী-স্ত্রী হিসেবে দেখতে। অভিনেতার কথায়, ‘পর্দার মতো বাস্তবেও ওদের একসঙ্গে দেখতে চাই। একসঙ্গে থাকছে এটা দেখতে চাই।’

প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ ছবিতে জুটি বেঁধেছিলেন সালমান-ক্যাটরিনা। সেই সিনেমার শুটিংয়ের সময়ে দু’জনের মধ্যে ছিল একরাশ অস্বস্তি ও টানাপড়েন। কারণ, ছবির শুটিং শুরুর আগেই ২০১০ সালের দিকে তাদের সম্পর্কে ফাটল ধরে।

বিষয়টি প্রকাশ্যে আনেন ছবিটির পরিচালক কবির। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তখন তাদের বিচ্ছেদ হয়েছে এবং একে অপরের সঙ্গে তারা খুব বেশি স্বতঃস্ফূর্ত ছিলেন না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST