৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় হত্যা মামলায় ২৬ বছর পর ২৬ আসামির যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ২৬ বছর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে আজিম উদ্দিন হত্যা মামলার রায়ে ২৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন। রায় শুনানির সময় ২২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি চারজন পলাতক।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী শামসুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী রফিকুল ইসলাম (১)।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ২ ডিসেম্বর সকালে জেলার মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আজিম উদ্দিনকে (৫৫) প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও হাসুয়া নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার দিন দুপুরে নিহতের ছেলে আমজাদ হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২

মামলা তদন্ত শেষে ৩৪ জন আসামির নাম উল্লেখ করে বিচারের জন্য আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরমধ্যে ওই মামলার ৮ জন আসামির মৃত্যু হয়েছে। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে বিচারক আসামিদের বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২৬ জন আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপাপ্ত আসামিরা হলেন- মনছুর আলী, আলতাব হোসেন মন্ডল, এনামুল হক, দেলোয়ার হোসেন, ফজের আলী, ফজলুর রহমান, কাদের আলী, জবেদ আলী, কাজেমুদ্দিন, অহিদুল ইসলাম (রহিদুল), আছিব উদ্দিন, আনিছার রহমান, মোখলেছুর রহমান, কাশেম আলী মন্ডল, লিয়াকত আলী প্রামানিক, মোখলেছুর রহমান, জালাল, মোজাফ্ফর আলী, শাহাজাহান, ছাইদুর রহমান, পৈক্যা (বুলু), আজাদ আলী মৃধা, আশরাফুল মৃধা, কলিমুদ্দিন মন্ডল, পটল ওরফে পরশ উল্যা প্রামানিক এবং গুল মাসুদ ওরফে কালু।

আরও পড়ুনঃ   একসঙ্গে বিনা যৌতুকে ৫০ জোড়া বিয়ে

এদের মধ্যে চারজন আসামি মোখলেছুর রহমান, এনামুল হক, আনিছুর রহমান ও মোজাহার পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুর রহমান বলেন, ১৯৯৮ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। দীর্ঘ ২৬ বছর পর ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। আর এ বিচারের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

১০

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

১১

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১২

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১৩

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

১৪

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

১৫

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১৭

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১৮

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১৯

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

২০

Design & Developed by: BD IT HOST