৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘ভারতকে বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র চলছে’: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

অনলাইন ডেস্ক : ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দেশটির বিরোধীদল কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রাচীন রাজনৈতিক এই দল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দলটি ‘‘ভারতকে বাংলাদেশে পরিণত করার’’ লক্ষ্য নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন গিরিরাজ সিং।

দেশটির কেন্দ্রীয় এই মন্ত্রী গুজরাটের সুরাটে গণেশ চতুর্থী উদযাপন অনুষ্ঠানে সাম্প্রতিক হামলার ঘটনাকে কথিত ষড়যন্ত্রের সাথে যুক্ত করে বলেছেন, গণেশ পূজায় এই হামলা কংগ্রেসের টুলকিটের অংশ।

সুরাটে গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ইট-পাথর নিক্ষেপের ঘটনার বিষয়ে মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ‘‘…হিন্দুরা কি কখনও সুরাটের তাজিয়ায় বা দেশের কোনও এলাকায় পাথর ছুড়েছে? মাত্র দু’দিন আগে বাংলাদেশে গণেশ মূর্তির ওপর কীভাবে হামলা হয়েছে আমরা তা দেখেছি। কংগ্রেসের লোকজন কি ভারতকে বাংলাদেশে পরিণত করতে চায়?’’

আরও পড়ুনঃ   জাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

তিনি বলেন, ‘‘… কংগ্রেসের এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ভারতকে বাংলাদেশে পরিণত করা এবং সুরাটে গণেশ চতুর্থীর হামলা সেই ষড়যন্ত্রেরই ফল। গণেশ পূজায় এই হামলা কংগ্রেসের টুলকিটের অংশ…।’’

কী ঘটেছে সুরাটে?
গুজরাটের সুরাট শহরে চলমান গণপতি উৎসবের সময় কিছু মানুষ প্যান্ডেলে পাথর নিক্ষেপ করায় হিন্দুদের দেবতা গণেশের একটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। রোববার গভীর রাতে সুরাটের সাইয়েদপুরা এলাকার এই ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েকজন মুসলিম কিশোরকে আটক করেছে পুলিশ। পরে এই কিশোরদের আটকের প্রতিবাদে লালগেট থানায় জড়ো হয়ে বিক্ষোভ-প্রতিবাদ করেছেন প্রায় ৩০০ মানুষ।

আরও পড়ুনঃ   ট্রাম্পকে গুলি করা থমাস ছিলেন শান্ত স্বভাবের

সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গাহলাত সাংবাদিকদের বলেছেন, থানার সামনে দুই গ্রুপের সদস্যরা পরষ্পরের দিকে পাল্টাপাল্টি ইট-পাথর নিক্ষেপ করেছেন। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জনতাকে ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে অন্তত ৩২ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ

শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট

ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাংবাদিকতার পাশাপাশি মানবসেবায় অগ্রণী ভূমিকায় হেলাল উদ্দীন

ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে : সমাজকল্যাণ মন্ত্রী

নাটোরে নারীসহ ৪ জনকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

সবার সহযোগিতা পেলে বাঁচতে পারে শিশু জান্নাত

কোচিং সেন্টারে শ্লীলতাহানি, শিক্ষক নাজিম ফের কারাগারে

নগরে মাদক ঠেকাতে সামাজিক প্রতিরোধ

‘বৃদ্ধাশ্রমে ইফতার আসে, কিন্তু সন্তানেরা আসে না’

১০

রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

অন্যের আনন্দকে নিজের খুশি মনে করতে হয় রাসেলদের

১৪

রাজশাহীতে বাহারুল হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

১৫

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ

১৬

ভূমি খাতের সমস্যা দূরীকরণে ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

১৭

রাজশাহীতে কমেছে আমবাগান, বেড়েছে নওগাঁয়

১৮

শিগগিরই পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রাজশাহীতে ছাত্রীকে শ্লীলতা হানির দায়ে গণধোলাই দিয়ে শিক্ষককে পুলিশে দিয়েছে জনতা

২০

Design & Developed by: BD IT HOST